ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

যুক্তরাষ্ট্রের ‘মোড়লগিরি’ মেনে নেবে না চীন : ওয়াং ই

khurshed | আপডেট: ০৫ জানুয়ারী ২০২৬ - ১২:১৫:৩৫ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র নিজেকে বিশ্বের মোড়ল ভেবে যাকে তাকে আটক করবে এবং বিচার করবে এটা মেনে নেবে না চীন। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এই মন্তব্য করেন।

চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, বেইজিং কোনো দেশই যেন নিজেকে ‘বিশ্বের পুলিশ’ মনে করে- এমন ধারণায় বিশ্বাস করে না, কিংবা কোনো রাষ্ট্রের ‘বিশ্বের বিচারক’ হওয়ার দাবিও তারা মেনে নেয় না। 
রবিবার বেইজিংয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠকের সময় তিনি সরাসরি যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ না করে ভেনেজুয়েলার ‘হঠাৎ ঘটে যাওয়া পরিস্থিতি’র কথা উল্লেখ করেন। ওয়াং ই বলেন, আন্তর্জাতিক আইনের আওতায় সব দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা সম্পূর্ণভাবে সুরক্ষিত থাকা উচিত।
শনিবার ৬৩ বছর বয়সী মাদুরোকে চোখ বেঁধে ও হাতকড়া পরানো অবস্থায় ছবি প্রকাশিত হওয়ার পর ভেনেজুয়েলায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ওই ঘটনার পর এটিই ছিল চীনের শীর্ষ কূটনীতিকের প্রথম মন্তব্য। বর্তমানে মাদুরো নিউইয়র্কের একটি আটক কেন্দ্রে রয়েছেন এবং মাদক সংক্রান্ত অভিযোগে সোমবার আদালতে হাজির করার কথা রয়েছে।
চীন নিজেকে একটি প্রভাবশালী কূটনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করার উচ্চাকাঙ্ক্ষা পোষণ করে। ২০২৩ সালে সৌদি আরব ও ইরানের মধ্যে অপ্রত্যাশিত সমঝোতা করিয়ে দিয়ে এই লক্ষ্য তারা সবচেয়ে স্পষ্টভাবে তুলে ধরে এবং বৈশ্বিক সংকটপূর্ণ ইস্যুগুলোতে ‘গঠনমূলক ভূমিকা’ পালনের অঙ্গীকার করে। 
বিশ্লেষকদের মতে, বাণিজ্য আলোচনায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সমানে সমানে মোকাবিলা করতে পারার সাফল্য চীনের আত্মবিশ্বাস আরো জোরদার করেছে।

 

 

খোরশেদ/০৫ জানুয়ারী ২০২৬,/দুপুর ১২:১৪

▎সর্বশেষ

ad