ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

‘এবার কেউ টি-টোয়েন্টি বিশ্বকাপ দেখবে না’

Ayesha Siddika | আপডেট: ০৩ জানুয়ারী ২০২৬ - ০৮:০৬:৪৭ পিএম

স্পোর্টস ডেস্ক : সবকিছু ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারিতে ভারত-শ্রীলংকায় অনুষ্ঠিতহ বে টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্ট শুরুর আগে বিম্ফোরক মন্তব্য করেছেন ভারতীয় সাবেক তারকা ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন।

নিজের ইউটিউব চ্যানেল সাবেক এই তারকা স্পিনার বলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে  দলের সংখ্যা বাড়িয়ে দেওয়ায় প্রতিযোগিতার মান কমছে। দলগুলোর মানের পার্থক্য অনেক বেড়ে গিয়েছে। এভাবে আকর্ষণ ধরে রাখা যায় না।

তাছাড়া এখন প্রায় প্রতি বছর বিশ্বকাপের মতো বড় মাপের প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। যে কারণে টুর্নামেন্টের আগ্রহ হারিয়ে যাচ্ছে। আগে দীর্ঘদিন পর বিশ্বকাপ হওয়ায় মানুষ আগ্রহে বসে থাকতো কখন বিশ্বকাপ আসবে। এখন সেটা আর নেই, যে কারণে আগের মতো আগ্রও হারিয়েছে। 

ভারতীয় এই অফ স্পিনার হাতাশা প্রকাশ করে বলেছেন, আগে চার বছর পর পর  বিশ্বকাপ হতো। প্রতিযোগিতার একটা আকর্ষণ থাকত। উত্তেজনা থাকত। এখন প্রতি বছরই আইসিসির প্রতিযোগিতা হচ্ছে। ঘন ঘন প্রতিযোগিতা হওয়ায় আকর্ষণ হারাচ্ছে।

তিনি আরও বলেছেন, আমি স্কুলে পড়ার সময় বিশ্বকাপ এত ঘন ঘন হত না। ১৯৯৬, ১৯৯৯, ২০০৩। নির্দিষ্ট সময় অন্তর বিশ্বকাপ দেখতাম আমরা। বিশ্বকাপের কার্ড সংগ্রহ করতাম। সূচি টাঙিয়ে রাখতাম দেওয়ালে। কত উত্তেজনা থাকত। কিন্তু একের পর এক প্রতিযোগিতায় ক্রিকেটপ্রেমীরা মানসিক ভাবে ক্লান্ত হয়ে পড়ছেন। বেশি দিলে আগ্রহ বাড়ে না। 

অশ্বিন বলেন, বিশ্ব জুড়ে ক্রিকেট ছড়িয়ে দেওয়া প্রয়োজন। কিন্তু বিশ্বকাপের মান বিসর্জন দিয়ে এটা করতে হবে? প্রতিযোগী দলগুলোর ভারসাম্য না থাকলে, বিশ্বকাপের মতো প্রতিযোগিতারও আকর্ষণ ধরে রাখা যাবে না। তিনি আরও বলেছেন, জানি না আগামী বিশ্বকাপের পর এক দিনের ক্রিকেটের ভবিষ্যৎ কী। অনেক খেলোয়াড়ের মানসিকতা ৫০ ওভারের ম্যাচের মতো নয়। খেলোয়াড় কখনও খেলার চেয়ে বড় হতে পারে না। তবু কোনও কোনও সময় কিছু খেলোয়াড়ের জন্যও প্রতিযোগিতা আকর্ষণীয় হয়ে ওঠে।

 

 

আয়শা/০৩ জানুয়ারী ২০২৬,/রাত ৮:০৫

▎সর্বশেষ

ad