ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

মোস্তাফিজকে স্কোয়াড থেকে ছেড়ে দিলো কলকাতা

Ayesha Siddika | আপডেট: ০৩ জানুয়ারী ২০২৬ - ০৭:১০:৫৯ পিএম

স্পোর্টস ডেস্ক : কলকাতা মোস্তাফিজকে ছেড়ে দেওয়ার ঘোষণায় বলেছে, ‘কলকাতা নাইট রাইডার্স নিশ্চিত করছে যে, আসন্ন আসরকে সামনে রেখে আইপিএলের অভিভাবক বিসিসিআইয়ের নির্দেশে মোস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে ছেড়ে দেওয়া হয়েছে। বোর্ডের নির্দেশে যথাযথ প্রক্রিয়া এবং পরামর্শ অনুসরণ করে ছেড়ে দেওয়ার কাজটি করা হয়েছে।’

কলকাতা নাইট রাইডার্সের কাছে মোস্তাফিজকে ছেড়ে দেওয়ার নির্দেশ এসেছিল ভারত ক্রিকেট বোর্ডের কাছ থেকে। বেশ কয়েকটি কট্টর সংগঠনের হুমকির পর বিসিসিআই ফিজকে বাদ দেওয়ার পথে হেঁটেছে।

ফিজকে দলে নেওয়ায় শুরুর দিকে কলকাতা নাইট রাইডার্সের সমালোচনা করে ভারতীয়দের একটি অংশ। বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে অভিযোগ তুলে তাকে না খেলানোর দাবি ছিল ওই পক্ষের। হুমকি দেন মধ্য প্রদেশের শহর উজ্জয়নের ধর্মীয় নেতারা। ফিজকে খেলালে বাধা তৈরি করার ও মাঠ ভাঙচুরের হুশিয়ারি দিয়েছিল তারা। ভারতের মধ্য প্রদেশের রিনমুক্তেশ্বর মহাদেব মন্দিরের প্রধান পুরোহিত মহাবীর নাথ সাংবাদিকদের বলেন, তাদের লোকেরা ‘ব্যবস্থা’ নেবে। কারণ বাংলাদেশে হিন্দুদের ওপর ‘নিপীড়ন’ হচ্ছে। আরও বেশ কয়েকটি সংগঠনের কাছ থেকে একই ধরনের হুমকি আসে।

শনিবার টাইগার পেসারকে বাদ দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দেয় বিসিসিআই। পরে বোর্ডের সেক্রেটারি দেবজিত সাইকিয়া গণমাধ্যমে বলেন, ‘সাম্প্রতিক ঘটনার কারণে আমরা কেকেআর ফ্র্যাঞ্চাইজিকে তাদের দলে থাকা বাংলাদেশের খেলোয়াড় মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছি। তারা যদি খেলোয়াড় বদলাতে চায়, বিসিসিআই সেই অনুমতিও দেবে।’
 

 

 

আয়শা/০৩ জানুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৭:০৫

▎সর্বশেষ

ad