ব্রেকিং নিউজ
আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল ভারত-পাকিস্তানও এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বসানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর ক্ষমতা হারানোর চরম ঝুঁকিতে নেতানিয়াহু হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৯৮ হাজার চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর কূটনীতিতে নতুন মাইলফলক: মির্জা ফখরুল প্রাথমিকের ১৪ হাজার নতুন শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর বাংলাদেশকে ১৩ হাজার ২০০ কোটি টাকা জরুরি সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা, নিন্দা দেশটির বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

চাঁদের সম্পদ সাড়ে ৩২ লাখ, মামলা ৫৩টি

Mohon | আপডেট: ০১ জানুয়ারী ২০২৬ - ০৫:১২:১৫ পিএম

নিউজ ডেক্স : রাজশাহী–৬ (বাঘা–চারঘাট) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী আবু সাঈদ চাঁদ তার হলফনামায় মোট সম্পদের পরিমাণ দেখিয়েছেন ৩২ লাখ ৫৫ হাজার টাকা। তার বিরুদ্ধে মোট ৫৩টি মামলা রয়েছে। এর মধ্যে ৪৪টি মামলায় তিনি খালাস পেয়েছেন এবং ৯টি মামলা বর্তমানে বিচারাধীন।

এছাড়াও ১১ পৃষ্ঠার হলফনামার বিবরণীতে আবু সাঈদ চাঁদ কৃষি ও ব্যবসা খাতে বাৎসরিক আয় দেখিয়েছে ৬ লাখ ৩০ হাজার টাকা। গত ২৯ ডিসেম্বর ৬৮ বছর ১১ মাস ২৮ দিন বয়সি আবু সাঈদ চাঁদ রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

হলফনামা অনুযায়ী, আবু সাঈদ চাঁদের নামে দায়ের হওয়া ৫৩টি মামলার মধ্যে ৪৪টি মামলায় ধাপে ধাপে অব্যাহতি পেয়েছেন। তার নগদ অর্থ রয়েছে ৪ লাখ টাকা। ২০২৩ সালে ডিজিটাল আইনে সারা দেশে তার নামে মামলা হয় ২৪টি।

আবু সাঈদ চাঁদ চারঘাট উপজেলার সলুয়া ইউনিয়নের মাড়িয়া গ্রামের মরহুম সাত্তার প্রামানিক ও আশরাফুন্নেছা দম্পতির ছেলে। স্ত্রী মরহুম আলো আক্তার। শিক্ষাগত যোগ্যতা: এসএসসি, পেশা: কৃষি ও ব্যবসা।

 

 

 

কুইক টিভি/মহন/ ০১ জানুয়ারি ২০২৬ বিকাল ৫:১১

▎সর্বশেষ

ad