ব্রেকিং নিউজ
আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল ভারত-পাকিস্তানও এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বসানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর ক্ষমতা হারানোর চরম ঝুঁকিতে নেতানিয়াহু হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৯৮ হাজার চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর কূটনীতিতে নতুন মাইলফলক: মির্জা ফখরুল প্রাথমিকের ১৪ হাজার নতুন শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর বাংলাদেশকে ১৩ হাজার ২০০ কোটি টাকা জরুরি সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা, নিন্দা দেশটির বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

ভোরে বাংলাদেশের কাছাকাছি তিন দফা ভূমিকম্প অনুভূত

Anima Rakhi | আপডেট: ২৯ জুন ২০২৬ - ১০:০১:১৬ এএম
আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশের সীমান্তসংলগ্ন তিনটি এলাকায় সোমবার ভোরে পরপর তিনটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। ভোর ৪টা থেকে ৫টার কিছু পরের মধ্যে ভারতের মণিপুর, অরুণাচল প্রদেশ ও মেঘালয়ে এসব ভূকম্পন আঘাত হানে।ভারতের জাতীয় ভূকম্পনবিদ্যা কেন্দ্রের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় ভোর ৪টা ১৩ মিনিটে মণিপুর রাজ্যের কাংপোকপি এলাকায় ৩ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প হয়। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৫৯ কিলোমিটার গভীরে।

এর পাঁচ মিনিট পর, অর্থাৎ বাংলাদেশ সময় ভোর ৪টা ১৮ মিনিটে ভারতের অরুণাচল প্রদেশ ও ভুটানের সীমান্তবর্তী এলাকায় আরও একটি ভূমিকম্প অনুভূত হয়। এর মাত্রা ছিল ৩ এবং উৎপত্তিস্থলের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৭ কিলোমিটার।

তৃতীয় ভূমিকম্পটি বাংলাদেশের আরও কাছাকাছি ভারতের মেঘালয় রাজ্যের পশ্চিম খাসি পাহাড় এলাকায় আঘাত হানে। বাংলাদেশ সময় ভোর ৫টা ৫ মিনিটে অনুভূত এ ভূমিকম্পের মাত্রা ছিল ২ দশমিক ৯। এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

এর কয়েক ঘণ্টা আগেই, বাংলাদেশ সময় রবিবার রাত ১টা ৪০ মিনিটে ভারতের অরুণাচল প্রদেশে ৩ দশমিক ২ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়েছিল। ওই ভূমিকম্পের উৎপত্তিস্থলও ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

এ ছাড়া, সোমবার ভোরে মণিপুরের যে এলাকায় ভূমিকম্প হয়েছে, তার অদূরেই রবিবার সন্ধ্যা ৬টার দিকে ৪ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হেনেছিল। তাৎক্ষণিকভাবে এসব ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

কিউটিভি/অনিমা/২৯ জুন ২০২৬,/সকাল ১০:০০
▎সর্বশেষ

ad