বড়দিনে প্রেক্ষাগৃহে ভয় আর মজার দ্বৈরথ

Mohon | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৫ - ০৫:৫৪:৩৪ পিএম

বিনোদন ডেক্স : অ্যানাকোন্ডার নাম শুনলেই গা শিউরে ওঠে। বিশালাকার এই ভয়ংকর সাপকে ঘিরে নির্মিত ‘অ্যানাকোন্ডা’ সিরিজের আগের ছবিগুলো দর্শকের মনে এখনো আতঙ্ক জাগায়। নতুন প্রজন্মের দর্শকদের জন্য এবার সেই ভয় আবার ফিরছে নতুন রূপে। আন্তর্জাতিকভাবে ২৫ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে নতুন ‘অ্যানাকোন্ডা’, যা একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও দেখা যাবে।

গল্পে দেখা যাবে, ডগ ও গ্রিফ নামের দুই চরিত্র নিজেদের মিডলাইফ ক্রাইসিস কাটাতে শৈশবের প্রিয় সিনেমা ‘অ্যানাকোন্ডা’ নতুন করে বানাতে আমাজন জঙ্গলে পাড়ি জমায়। কিন্তু শুটিংয়ের মাঝেই বাস্তব এক বিশাল অ্যানাকোন্ডার মুখোমুখি হয়ে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে।

১৯ ডিসেম্বর মুক্তির পর সিনেমাটি ইতিবাচক সাড়া পেয়েছে। রটেন টমেটোসে ৮৭ শতাংশ ইতিবাচক রিভিউ প্রমাণ করে, বড়দিনের ছুটিতে পরিবার নিয়ে দেখার জন্য এটি একেবারে আদর্শ বিনোদন।

 

 

 

কুইক টিভি / মহন / ২৪ ডিসেম্বর ২০২৫,/ বিকাল ৫:৫৩

▎সর্বশেষ

ad