ফাইনালে পারলেন না জুমার-ঊর্মি জুটি

Mohon | আপডেট: ২০ ডিসেম্বর ২০২৫ - ০৬:৩৮:৪০ পিএম

নিউজ ডেক্স: সোনার হাসি হাসতে চেয়েছিলেন আল আমিন জুমার-ঊর্মি আক্তার জুটি। তবে সেই হাসি আজ দেওয়ার সুযোগ পেলেন না তারা। ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টার‌ন্যাশনাল চ্যালেঞ্জ টুর্নামেন্টের মিশ্র দ্বৈতের ব্যাডমিন্টন ফাইনালে হেরে গেছেন তারা। মালয়েশিয়ার ইসাক আনিফ-ক্লারিসা জান জুটির কাছে হেরেছেন জুমার-ঊর্মি জুটি।

ফাইনাল জিততে না পারলেও টুর্নামেন্টে নিজেদের পারফরম্যান্স নিয়ে খুশি ঊর্মি। তিনি বলেছেন, ‘অবশ্যই আমরা অনেক সন্তুষ্ট (রুপার পদক)। বাংলাদেশে এই প্রথম আমরা ইন্টারন্যাশনালে ফাইনালে উঠেছি। আমরা আমাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। হয়তো চ্যাম্পিয়ন হতে পারিনি, কিন্তু ফাইনালে খেলেছি, এটাতেই আমরা খুশি।’

 

 

কুইক টিভি/মহন/২০ ডিসেম্বর ২০২৫,/সন্ধা ৬:৩৭

 

▎সর্বশেষ

ad