ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে চট্টগ্রামের মহাসড়ক অবরোধ

Mohon | আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৫ - ১১:১৫:১৮ এএম

রাজনীতি ডেক্স : চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিনের বিরুদ্ধে পরিবর্তনের দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করেছে দলের স্থানীয় নেতাকর্মীরা। শনিবার (৬ ডিসেম্বর) রাতে উপজেলার মিঠাদিঘী এলাকায় এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপির নেতাকর্মীরা ‘অবৈধ নমিনেশন মানি না, মানব না’ এবং ‘টাকার বিনিময়ে নমিনেশন, মানি না, মানব না’ স্লোগান দিতে থাকেন। এ পরিস্থিতির কারণে রাত ৭টা থেকে ৯টা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ঠাকুরদিঘী থেকে কেরানিহাট পর্যন্ত তীব্র যানজট সৃষ্টি হয়, তবে পরে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, চট্টগ্রাম-১৫ আসনে জনগণের পছন্দের প্রার্থী মুজিবুর রহমান চেয়ারম্যানকে মনোনয়ন না দিয়ে তৃণমূলের মতামত উপেক্ষা করা হয়েছে। তারা দাবি করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের শীর্ষ নেতৃত্ব অবিলম্বে মনোনয়ন পরিবর্তন করে মুজিবুর রহমানকে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করুন। এছাড়া, গত বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) একই দাবিতে সাতকানিয়ার কেরানিহাট এলাকায়ও বিএনপির স্থানীয় নেতাকর্মীরা মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ কর্মসূচি পালন করেছিলেন।

 

কুইক টি ভি/মহন/৭ ডিসেম্বর ২০২৫/সকাল ১১:১৫

 

▎সর্বশেষ

ad