ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

বিজয় দাহিয়াকে নিয়োগ দিয়েছে গুজরাট টাইটান্স

Anima Rakhi | আপডেট: ১১ মার্চ ২০২৬ - ০৯:৪১:১৬ পিএম

স্পোর্টস ডেস্ক :  আগামী ২৮ মার্চ থেকে শুরু হতে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরুর আগে গুজরাট টাইটান্স দেশটির সাবেক উইকেটরক্ষক-ব্যাটসম্যান বিজয় দাহিয়াকে সহকারী কোচ হিসেবে নিয়োগ দিয়েছে। ফ্র্যাঞ্চাইজিটি ঘোষণা করেছে, দলের কোচিং গ্রুপকে শক্তিশালী কার লক্ষ্যে এ নিয়োগ দেওয়া হয়েছে।

ভারতের জাতীয় ক্রিকেট দলের হয়ে দুটি টেস্ট এবং ১৯টি ওয়ানডে খেলেছেন দাহিয়া। তিনি ২০০৭-০৮ মৌসুমে দিল্লি দলকে রঞ্জি ট্রফি শিরোপা জেতানো কোচিং স্টাফের অংশ ছিলেন। আইপিএলে তিনি কলকাতা নাইট রাইডার্সে সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেন এবং ২০১২ এবং ২০১৪ সালে তাদের প্রথম দুটি চ্যাম্পিয়নশিপ জয়ে ভূমিকা পালন করেছেন।

২০১৯ সালে দাহিয়াকে দিল্লি ক্যাপিটালসের প্রধান প্রতিভা স্কাউট হিসেবে নিযুক্ত করা হয়। পরবর্তীতে তিনি সহকারী কোচ হিসেবে লখনউ সুপার জায়ান্টসে চলে যান। ২০২২ সালে আইপিএলে যোগদানের পর থেকে গুজরাট টাইটানস টুর্নামেন্টে নিজেদেরকে আরও ধারাবাহিক দল হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তারা তাদের অভিষেক মরশুমে শিরোপা জিতেছে এবং তাদের প্রথম চারটি মৌসুমের মধ্যে তিনটিতে প্লে অফে পৌঁছেছে।

২০২২ সালের চ্যাম্পিয়ন হওয়ার অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ম্যাথু হেইডেনকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেয় তারা।

এবারের আইপিএলে বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বেঙ্গালুরুর এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদকে আতিথ্য দেবে।

কিউএনবি/অনিমা/১১ মার্চ ২০২৬,/রাত ৯:৩৭

▎সর্বশেষ

ad