ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

শেষ ওয়ানডের সেরা খেলোয়াড় ছিলেন সৌম্য, তাকেই দলে রাখেনি বাংলাদেশ

Ayesha Siddika | আপডেট: ১১ মার্চ ২০২৬ - ০৫:১৯:৫৫ পিএম

স্পোর্টস ডেস্ক : দীর্ঘ এক বিরতির পর অবশেষে মাঠে নামছে বাংলাদেশ। সেই ডিসেম্বরের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিরতিতে ছিল দল। মাঝে বিশ্বকাপ খেলার কথা থাকলেও নানা জটিলতার কারণে তা হয়নি।

গেল বছরের অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ ওয়ানডে খেলেছিল বাংলাদেশ। সেই সিরিজের শেষ ম্যাচে সৌম্য সরকারের দারুণ ইনিংসে ভর করে সিরিজ জয় নিশ্চিত করে স্বাগতিকরা। আজ সেই সৌম্য সরকারকে ছাড়াই একাদশ সাজিয়েছে বাংলাদেশ। 

এই ম্যাচে আরও কিছু পরিবর্তন আছে। নিয়মিত টপ অর্ডার ব্যাটার লিটন দাসকে আনা হবে মিডল অর্ডারে। শেষ কয়েক বছর ধরে মিডল অর্ডারে ব্যর্থতার অ্যান্টিডোট হিসেবেই তাকে আনা হবে এই জায়গায়। আফিফ হোসেনকেও ফেরানো হয়েছে এই কারণেই। 

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজে স্পিন রাজত্ব চলেছে। সবশেষ ওয়ানডেতে বাংলাদেশ খেলেছিল এক পেসার নিয়ে। আজ অবশ্য সে কৌশল থেকে সরে এসেছে দল। একাদশে আসবেন তিন পেসার তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানের সঙ্গে আছেন নাহিদ রানা।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ—
সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন দাস (উইকেটরক্ষক), আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, মোস্তাফিজুর রহমান।

 

 

আয়শা/১১ মার্চ ২০২৬,/বিকাল ৫:১৪

▎সর্বশেষ

ad