ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

দেশজুড়ে তার কোটি কোটি সন্তান : কনকচাঁপা

Mohon | আপডেট: ০১ ডিসেম্বর ২০২৫ - ০৬:১৮:৩৭ পিএম

বিনোদন ডেক্স : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী কনকচাঁপা। দুটি পৃথক স্ট্যাটাসে তিনি খালেদা জিয়ার জন্য দোয়া প্রার্থনা করেন এবং তার জীবনসংগ্রাম নিয়ে আবেগঘন মন্তব্য করেন। সামাজিক মাধ্যমে পোস্ট দুটি ঘিরে বেশ আলোচনা চলছে। একটি পোস্টে লিখেছেন, ‘দেশজুড়ে খালেদা জিয়ার রয়েছে কোটি কোটি সন্তান। সোমবার এক সংক্ষিপ্ত স্ট্যাটাসে কনকচাঁপা জানান, ‘ফি আমানিল্লাহ! দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আইসিইউতে ভেন্টিলেশন সাপোর্ট দেওয়া হয়েছে। আল্লাহর বিশেষ রহমত প্রার্থনা করছি! সবাই দোয়া করুন।’ তার এই পোস্টের পরেই অনেকে খালেদা জিয়ার জন্য দোয়া জানিয়ে মন্তব্য করেন।

এর কয়েকদিন আগেই শিল্পী দীর্ঘ এক পোস্টে তুলে ধরেছিলেন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, ব্যক্তিগত সংগ্রাম এবং কারাবাসের সময়কার নানা কঠিন অভিজ্ঞতার কথা। সেখানে কনকচাঁপা লেখেন—জিয়াউর রহমানের শাহাদাতের পর খুব অল্প বয়সে বৈধব্য বরণ করা, রাজনীতির চূড়ান্ত সময়কার গ্রেফতার, ‘মিথ্যা মামলায়’ কারাগার, স্লো পয়জনিংয়ের ভয়, মৃত্যুভয়—সব কিছুর মধ্যেই খালেদা জিয়া ছিলেন অবিচল ও সাহসী। পোস্টে আরো উল্লেখ করেন—অসুস্থ সন্তানের কাছে যাওয়ার আকুতি থাকলেও দেশের মানুষের কথা ভেবে তা থেকে বিরত থাকা, গুরুতর অসুস্থতা সত্ত্বেও বিদেশে উন্নত চিকিৎসার প্রস্তাব গ্রহণ না করা—এসব বিষয়ও তাকে আপ্লুত করেছে। কনকচাঁপার ভাষায়, ‘তিনি তো শুধু তার সন্তানের মা নন, সারা দেশজুড়েই কোটি কোটি সন্তান তাঁর।’ কনকচাঁপা শেষ করেন এই প্রার্থনা দিয়ে—দেশের গণতন্ত্রের ‘মা’ হিসেবে পরিচিত খালেদা জিয়ার জন্য সুদীর্ঘ নেক হায়াত কামনা করেন এবং দেশের রাজনৈতিক পরিমণ্ডলে বিএনপির ‘একটি সুন্দর বিজয়’ দেখার তৌফিক চেয়ে দোয়া করেন।

 

কুইক টি ভি/মহন/ ০১ ডিসেম্বর ২০২৫,/সন্ধা ৬:১৮

 

▎সর্বশেষ

ad