ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত কমলো মেট্রোরেল প্রকল্পের ব্যয়

khurshed | আপডেট: ০১ ডিসেম্বর ২০২৫ - ০৫:১৮:৩৮ পিএম

ডেস্ক নিউজ : সোমবার (০১ ডিসেম্বর) আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ তিনি বলেন, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) ১৫ হাজার ৩৮৩ কোটি ৫১ লাখ টাকা ব্যয় সম্বলিত ১৭টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৯ হাজার ৪৫১ কোটি ৮৪ লাখ টাকা, প্রকল্প ঋণ ০৫ হাজার ৬০৯ কোটি টাকা ৭০ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৩৭৯ কোটি ৩১ লাখ টাকা।

পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ আরও বলেন, একনেক সভায় ঢাকার মিরপুরে ৯নং সেকশনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন–২০২৪ এ কর্মক্ষমতা হারানো জুলাইযোদ্ধা পরিবারের স্থায়ী বাসস্থান প্রদানের নিমিত্ত ১৫৬০টি আবাসিক ফ্ল্যাট নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৩৪৪ কোটি ৪১ লাখ টাকা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন–২৪ এ শহীদ পরিবারের স্থায়ী বাসস্থান প্রদানের নিমিত্ত জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নিজস্ব জমিতে ‘৩৬ জুলাই’ আবাসিক ফ্ল্যাট নির্মাণে ৭৬১ কোটি ১৬ লাখ টাকার ২টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে।

কাজের মেয়াদ বাড়ানো হলেও রাজধানীর মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেল প্রকল্পের ব্যয় ৭৫৪ কোটি টাকা কমিয়ে আনা হয়েছে বলেও জানান তিনি। প্রধান উপদেষ্টা এবং একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা অনুষ্ঠিত হয়।

 

খোরশেদ/০১ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৫:০০

▎সর্বশেষ

ad