ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

দ্বিতীয় বিয়ের খবর দিলেন সামান্থা

Mohon | আপডেট: ০১ ডিসেম্বর ২০২৫ - ০৪:১৪:৫৩ পিএম

বিেোদন ডেক্স : কয়েকমাস হল নির্মাতা রাজ নিদিমোরুর সঙ্গে প্রেমের গুঞ্জনে আলোচনায় ছিলেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। বছর শেষে দ্বিতীয় বিয়ে সেরে ফেললেন তিনি।আজ সামাজিক মাধ্যমে রাজ নিদিমোরুর সঙ্গে বিয়ের খবর জানালেন সামান্থা নিজেই। এছাড়া হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়াডটকমসহ একাধিক ভারতীয় গণমাধ্যম দুই তারকার ঘনিষ্ঠজনের উদ্ধৃতি দিয়ে তাদের বিয়ের খবর প্রকাশ করেছে। তাতে বলা হয় সামান্থা ও রাজ একেবারেই ঘরোয়াভাবে বিয়ে সেরেছেন। তাদের বিয়েতে নাকি উপস্থিত ছিলেন মাত্র ৩০ জন অতিথি। মন্দিরের নিয়ম-অনুসারেই সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। বিয়েতে লাল শাড়ি পরেছিলেন সামান্থা, যা মন্দিরের আধ্যাত্মিক পরিবেশ ও ঐতিহ্যবাহী রীতির সঙ্গে মিল রেখেই বেছে নেওয়া হয়েছিল।

রোববার রাত থেকে সামান্থার বিয়ের গুঞ্জন আরও জোরাল হয় রাজের প্রাক্তন স্ত্রী শ্যামলী দের ইনস্টাগ্রামে রহস্যময় স্টোরি। সেখানে তিনি লেখেন, ‘অত্যধিক মরিয়া মানুষ মরিয়া কাজই করে।’ নেটিজেনরা তার এই পোস্ট জুড়ে দেন সামান্থা ও রাজের বিয়ের সঙ্গে। ২০২৪ সালের শুরু থেকেই সামান্থা ও রাজের সম্পর্ক নিয়ে কানাঘুষো শোনা যায়। গত কয়েক মাসে তাঁদের একাধিকবার একসঙ্গে দেখা গেছে। এমনকি সামান্থা তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টেও রাজকে নিয়ে বেশ কিছু মুহূর্ত শেয়ার করেছেন। প্রসঙ্গত, ২০১৭ সালে গোয়ায় দক্ষিণী অভিনেতা নাগা চৈতন্যকে বিয়ে করেছিলেন সামান্থা। ২০২১ সালে তাঁদের বিচ্ছেদ হয়। চার বছর পর গেল বছর শোভিতাকে বিয়ে করেন নাগা চৈতন্য। প্রক্তন স্বামীর বিয়ের পর দীর্ঘদিন মানসিক আবসাদে ভুগেছেন সামান্থা। এরপর চলতি বছরের শুরু থেকে রাজের সঙ্গে প্রেমের গুঞ্জন ওঠে। অতীত ভুলে জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করলেন সামান্থা।

 

 

কুইক টি ভি/মহন/ ০১ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৪:১৪

▎সর্বশেষ

ad