ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

খালেদা জিয়ার চিকিৎসা তথ্য দেবেন শুধুই ডা. জাহিদ

Anima Rakhi | আপডেট: ০১ ডিসেম্বর ২০২৫ - ০৩:১৩:৪৭ পিএম

ডেস্ক নিউজ : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত যেকোনো তথ্য গণমাধ্যমে উপস্থাপন করবেন শুধুমাত্র দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন। আজ সোমবার (১ ডিসেম্বর) বিএনপির মিডিয়া সেল থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে অযাচিত, যাচাইবিহীন ও বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করা থেকে সবারই বিরত থাকা উচিত। সঠিক ও নির্ভুল তথ্য নিশ্চিত করতে চিকিৎসা সংক্রান্ত সব আপডেট শুধুমাত্র ডা. জাহিদই গণমাধ্যমকে জানাবেন বলে এতে উল্লেখ করা হয়।

এ ছাড়া বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

অনিমা/ ০১ ডিসেম্বর ২০২৫,/দুপুর ২:৫৬

▎সর্বশেষ

ad