ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

রংপুরের ডেরায় ইতালিয়ান ‘চমক’, কে এই এমিলিও গে?

Mohon | আপডেট: ০১ ডিসেম্বর ২০২৫ - ০৩:১১:১৫ পিএম

স্পোর্টস ডেস্ক : বিপিএলের নিলামে বিদেশি ক্রিকেটারদের নিয়ে দলগুলোর মধ্যে কাড়াকাড়ি এবার খুব একটা দেখা যায়নি। তবে এই নিরুত্তাপ আবহের মধ্যেই এক বড় চমক উপহার দিয়েছে রংপুর রাইডার্স। সবাইকে অবাক করে দিয়ে তারা দলে ভিড়িয়েছে এমিলিও গে নামের এক ইতালিয়ান ক্রিকেটারকে। ১০ হাজার মার্কিন ডলার ভিত্তিমূল্যে এই বাঁহাতি ওপেনারকে কিনে নিয়েছে দলটি। কে এই এমিলিও গে? ২৫ বছর বয়সী এই ক্রিকেটারের জন্ম ইংল্যান্ডের বেডফোর্ডে। বাবা গ্রেনাডিয়ান আর মা ইতালিয়ান। মায়ের সুবাদেই ইতালির জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা তার।

এমিলিওর চূড়ান্ত লক্ষ্য অবশ্য ইংল্যান্ডের হয়ে টেস্ট খেলা। ইতালির হয়ে খেলাটা সেই স্বপ্নের পথে কোনো বাধা নয়। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) নিয়ম অনুযায়ী, কোনো ব্রিটিশ নাগরিক আইসিসির সহযোগী সদস্য দেশের হয়ে খেললে ভবিষ্যতে ইংল্যান্ডের হয়ে খেলার যোগ্যতা হারান না। সেই সুযোগটিই কাজে লাগাচ্ছেন এমিলিও। লাল বলের ক্রিকেটে নিজেকে প্রমাণ করার পর এখন সাদা বলের ক্রিকেটেও নিজের দক্ষতা বাড়াতে চান এই ওপেনার। বিপিএলের মঞ্চ তার সেই লক্ষ্য পূরণের বড় সুযোগ হতে পারে। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপেও ইতালির জার্সিতে দেখা যেতে পারে রংপুরের এই নতুন রিক্রুটকে।

 

 

কুইক টি ভি/মহন/ ০১ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৩:১১

▎সর্বশেষ

ad