ব্রেকিং নিউজ
ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল

সেনা প্রত্যাহার করার ঘোষণা ট্রাম্পের

Mohon | আপডেট: ০১ জানুয়ারী ২০২৬ - ০৫:৫৪:১৫ পিএম

নিউজ ডেক্স : যুক্তরাষ্ট্রের শিকাগো ও লস এঞ্জেলেসসহ বেশ কয়েকটি শহর থেকে ন্যাশনাল গার্ডের সেনাদের প্রত্যাহার করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত সপ্তাহে সুপ্রিম কোর্টের একটি রায়ে প্রেসিডেন্টের সেনাবাহিনী ব্যবহার করার ক্ষমতা কমে যাওয়ায় এমন সিদ্ধান্ত এসেছে। ট্রাম্প গতকাল বুধবার (৩১ ডিসেম্বর) তার সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ লিখেছেন, ‘যখন অপরাধ বাড়তে শুরু করবে আমরা আবার ফিরে আসব, সম্ভবত আরো শক্তিশালী এবং ভিন্নভাবে।

’এর আগে লস এঞ্জেলেসে সেনাদের নিয়ন্ত্রণ বজায় রাখার জন্য করা ট্রাম্পের একটি আইনি আবেদন প্রত্যাহার করেন আদালত। গত সপ্তাহে শিকাগোতে একই ধরনের রায়ের মুখোমুখি হন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের বক্তব্যে পোর্টল্যান্ড, অরেগন উল্লেখ করলেও, ওয়াশিংটন ডিসি সম্পর্কে কিছু বলা হয়নি। রাজধানীতে সেনারা এখনো টহল দিচ্ছে।

সাধারণত ন্যাশনাল গার্ডের সদস্যরা গভর্নরের অধীনে থাকলেও ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত শহরগুলোতে নিজেই সেনা মোতায়েন করেন ট্রাম্প। এতে ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে একাধিক আইনি মামলার জন্ম হয়, যেগুলো ট্রাম্পের ক্ষমতা চ্যালেঞ্জ করে। 

শিকাগো এবং পোর্টল্যান্ডে কয়েক শত সেনা পাঠানো হয়েছিল, তবে আইনি বিরোধ চলমান থাকায় তারা শহরের সড়কগুলোতে টহল দিতে যাননি। ট্রাম্প দাবি করেছেন, অপরাধ দমন এবং অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে সেনাদের প্রয়োজন। কিন্তু সমালোচকরা মন্তব্য করেন, এটি অপ্রয়োজনীয় ‘স্বৈরাচারী’ পদক্ষেপ এবং গণতন্ত্রের জন্য হুমকি।

 

 

কুইক টিভি/মহন/ ০১ জানুয়ারি ২০২৬ বিকাল ৫:৫৩

 

▎সর্বশেষ

ad