ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

২০২৬ সালে বাংলাদেশের সব খেলার সূচি

Mohon | আপডেট: ০১ জানুয়ারী ২০২৬ - ০১:১৭:৫৯ পিএম

ক্রীড়া ডেক্স : লাল-সবুজের ক্রীড়াবিদদের সামনে নতুন বছরে ঠাসা সূচি। সাফের ফুটসাল, সাফ চ্যাম্পিয়নশিপ, এশিয়ান কাপের মূলপর্বসহ নানা খেলাধুলায় ভরপুর থাকবে নতুন বছর। ১৩-২৫ জানুয়ারি থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপ। ১৪-২৬ জানুয়ারি একই দেশে হবে ছেলেদের সাফ ফুটসাল। ১-২১ মার্চ অস্ট্রেলিয়ায় মেয়েদের এশিয়ান কাপ ফুটবলের চূড়ান্তপর্বের খেলা।

প্রথমবার লাল-সবুজের মেয়েরা টুর্নামেন্টের চূড়ান্তপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছেন। ৩ মার্চ চীন, ৬ মার্চ উত্তর কোরিয়া এবং ৯ মার্চ উজবেকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ। হামজা চৌধুরী, শমিত সোমদের জন্য এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচ ৩১ মার্চ সিঙ্গাপুরে। ১-১৮ এপ্রিল অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ থাইল্যান্ডে। ১ এপ্রিল স্বাগতিক থাইল্যান্ড, ৪ এপ্রিল চীন, ৭ এপ্রিল ভিয়েতনামের বিপক্ষে লাল-সবুজের মেয়েরা খেলবেন। আগামী বছরের আগস্ট ও সেপ্টেম্বরে ছেলেদের অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাই।

দিনক্ষণ ও ভেন্যু এখনো নির্ধারণ হয়নি। সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বরে ছেলেদের ফিফা উইন্ডো এবং অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বরে রয়েছে মেয়েদের ফিফা উইন্ডো। এই তিন উইন্ডোতে বেশ কিছু ম্যাচ আয়োজনের কথা রয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)। এছাড়া লাল-সবুজের শাটলাদের জন্য নিয়মিত আয়োজন ডিসেম্বরে থাকছে ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ আন্তর্জাতিক চ্যালেঞ্জ।

ফুটবল ছাড়াও নতুন বছরে চীনের সানিয়াতে এশিয়ান বিচ গেমস, জাপানের আইচি-নাগোয়াতে এশিয়ান গেমস ও এশিয়ান প্যারা গেমস, গ্লাসগোতে কমনওয়েলথ গেমস রয়েছে। যে আসরগুলোতে অংশ নেবেন বাংলাদেশের ক্রীড়াবিদরা।

 

 

কুইক টিভি/মহন/ ০১ জানুয়ারি ২০২৬ দুপুর ১:১৭

▎সর্বশেষ

ad