ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

শরিফুল রাজের সঙ্গে জুটি বাঁধলেন তিথী

Mohon | আপডেট: ০১ ডিসেম্বর ২০২৫ - ০২:৪৬:২২ পিএম

বিনোদন ডেক্স : ঢালিউডের তারকা অভিনেতা শরিফুল রাজের নতুন চমক সামনে আসছে বিজ্ঞাপনচিত্রে। এবার তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন মডেল ও অভিনেত্রী সৈয়দা তৌহিদা হক তিথী। মডেলিং জগতে বেশ পরিচিত এই মুখ এখন পর্দায় ফিরছেন রাজের সঙ্গে নতুন এক আঙ্গিকে। সম্প্রতি কক্সবাজারের বিভিন্ন লোকেশনে তিন দিন ধরে হয়েছে বিজ্ঞাপনটির শুটিং। নির্মাণ করেছেন ফাহাদ খান, আর এটি একটি শীতকালীন সৌন্দর্যবর্ধক পণ্যের প্রচারণা। বড়সড় বাজেট ও পরিকল্পনায় বানানো এই কাজটিকে নিয়ে রাজের পাশাপাশি তিথীরও প্রত্যাশা অনেক। শুটিং অভিজ্ঞতা নিয়ে শরিফুল রাজ বলেন, ‘বিজ্ঞাপনচিত্র হলেও কাজটি সিনেম্যাটিক টাচে করা হয়েছে। তিথী খুবই প্রতিভাবান এবং ক্যামেরার সামনে তাঁর উপস্থিতি দারুণ। কাজ করতে বেশ স্বচ্ছন্দ লেগেছে।’

অন্যদিকে তিথী জানান, এই কাজটি তাঁর জন্য বিশেষ। তাঁর ভাষায়, ‘রাজ ভাইয়ার সঙ্গে এই প্রথম অভিনয় করলাম। অনেক আগে থেকেই পরিচয় থাকলেও একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়ানো হয়নি। তিনি খুবই সহযোগিতা করেছেন, তাই কাজটা বেশ আনন্দদায়ক ছিল। কক্সবাজারে টানা তিন দিন  শুটিং করেছি। দারুণ অভিজ্ঞতা। বিজ্ঞাপনটি নিয়ে আমি খুবই আশাবাদী। কারণ, কিছু বিশেষ কাজ থাকে। তার মধ্যে এটি একটি।’
চলতি মাসের শুরুতেই বিজ্ঞাপন চিত্রটি প্রচারে আসবে বলে নির্মাতা জানিয়েছেন। এরই মধ্যে শরিফুল রাজ ব্যস্ত তাঁর নতুন চলচ্চিত্র ও ওটিটি প্রজেক্ট নিয়ে। অন্যদিকে তিথীও ব্যস্ত মডেলিং ও অভিনয়ে।

 

 

কুইক টি ভি/মহন/ ০১ ডিসেম্বর ২০২৫,/দুপুর ২:৪৬

▎সর্বশেষ

ad