ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

১৮ রানে ৪ উইকেট হারিয়ে কোণঠাসা বাংলাদেশ

Ayesha Siddika | আপডেট: ২৭ নভেম্বর ২০২৫ - ১১:০৫:৩৬ পিএম

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে আয়ারল্যান্ডের মতো তুলনামূলক দুর্বল প্রতিপক্ষে ১২০ বলে ১৮২ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে ১৮ রানে ৪ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়েছে বাংলাদেশ।

৫.৩ ওভারে দলীয় মাত্র ১৮ রানেই টপঅর্ডার চার ব্যাটসম্যান তানজিদ হাসান তামিম, অধিনায়ক লিটন কুমার দাস, পারভেজ হোসেন ইমন ও সাইফ হাসানের উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়েছে বাংলাদেশ।

হ্যারি টাকারের ব্যাটিং তাণ্ডবে আয়ারল্যান্ডের চ্যালেঞ্জিং স্কোর। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় ৪ উইকেট হারিয়ে ১৮১ রান করেছে আইরিশরা। দলের হয়ে মাত্র ৪৫ বলে এক চার আর ৫টি ছক্কার সাহায্যে সর্বোচ্চ ৬৯ রান করেন হ্যারি টাকার।

জয়ের জন্য বাংলাদেশ দলকে ১২০ বলে ১৮২ রান করতে হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে আইরিশদের ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ।

প্রথমে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে আইরিশরা। ৪.২ ওভারে দলীয় ৪০ রানে ফেরেন অধিনায়ক পল স্টারলিং। তিনি তানজিম হাসান সাকিবের শিকারে পরিনত হওয়ার আগে ১৮ বলে ২১ রান করেন।

এরপর টিম ট্যাক্টর ও হ্যারি ট্যাক্টর ২৪ বলে ২১ রানের জুটি গড়েন। দুই ভাইয়ের মধ্যকার এই জুটি ভাঙেন রিশাদ হোসেন। এই লেগ স্পিনারের স্পিনে বিভ্রান্ত হওয়ার আগে ১৯ বলে ৬টি বাউন্ডারির সাহায্যে ৩২ রান করেন টিম ট্যাক্টর।

১৩.৩ ওভারে দলীয় ১০৫ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ফেরেন লরকান টাকার। তিনি শরিফুলের বলে ক্যাচ তুলে দেওয়ার আগে ১৪ বলে ১৮ রান করেন। 

দলীয় ১৪৯ রানে পারভেজ হোসেন ইমনের দুর্দান্ত ক্যাচে পরিনত হন কার্টিস ক্যাম্পার। তিনি ১৭ বলে তিন চার আর এক ছক্কায় ২৪ রান করে ফেরেন।

পঞ্চম ওভারে ব্যাটিংয়ে নেমে ইনিংসের শেষ বল পর্যন্ত উইকেটে থেকে রীতিমতো তাণ্ডব চালান হ্যারি ট্যাক্টর। তিনি ৪৫ বল মোকাবেলা করে ৫টি দৃষ্টি নন্দন ছক্কায় অপরাজিত ৬৯ রান করেন। তার ফিফটির সুবাদে ১৮১ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে আয়ারল্যান্ড। 

বাংলাদেশ দলের হয়ে ৪ ওভারে ৪১ রান খরচ করে ২ উইকেট শিকার করেন তানজিম হাসান সাকিব। ৪ ওভারে ২৩ রানে কোনো সাফল্য পাননি মোস্তাফিজুর রহিমান। ৪ ওভারে ৩৪ রানে ১ উইকেট নেন মোহাম্মদ রিশাদ। আর ৪ ওভারে ৪২ রানে ১ উইকেট নেন মোহাম্মদ শরিফুল ইসলাম।

 

 

আয়শা/২৭ নভেম্বর ২০২৫,/রাত ১১:০০

▎সর্বশেষ

ad