ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

১৮ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

Ayesha Siddika | আপডেট: ২৭ নভেম্বর ২০২৫ - ০৯:২৪:৪১ পিএম

স্পোর্টস ডেস্ক : বৃহস্পতিবার (২৭ নভেম্বর) চট্টগ্রামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ১৮২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে স্বাগতিকদের সংগ্রহ ৩০ রান। দলের হাল ধরতে ক্রিজে অবস্থান করছেন তাওহীদ হৃদয় ও জাকের আলী অনিক।

আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে সবশেষ দেখায় হেরেছিল বাংলাদেশ। দুই বছর আগে এই একই মাঠে সে তিক্ত অভিজ্ঞতার সাক্ষী হয়েছিল স্বাগতিকরা। এবারও সে শঙ্কা উঁকি দিচ্ছে। রান তাড়ায় নেমে পুরোপুরি ব্যর্থ হয়েছে টপ অর্ডার। ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমনের দুজনেই মাত্র ১ রান করে আউট হয়েছেন। ওয়ান ডাউনে নামা অধিনায়ক লিটন দাস সাজঘরে ফিরেছেন ২ রান করে।
চতুর্থ ব্যাটার সাইফ হাসান ১৩ বলে খেলে ১ চারের মারে ৬ রান করে সাজঘরে ফিরেছেন। তাতে ৫.৩ ওভারের মধ্যে মাত্র ১৮ রানের বিনিময়ে শুরুর চার ব্যাটারকে হারিয়ে চাপে পড়েছে বাংলাদেশ। দলের হাল ধরতে আপাতত ক্রিজে দেখেশুনে খেলছেন হৃদয় ও জাকের। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮১ রানের বড় পুঁজি তুলে নেয় আয়ারল্যান্ড। ৪৫ বলে ৫ ছক্কা ও ১ চারের মারে ৬৯ রানে অপরাজিত ছিলেন হ্যারি টেক্টর। এছাড়া টিম টেক্টর ১৯ বলে ৩২ ও কার্টিস ক্যাম্ফার ১৭ বলে ২৪ রান করেন।

বাংলাদেশের পক্ষে মোস্তাফিজুর রহমান ছাড়া বল হাতে সবাই বেশ খরুচে ছিলেন। ৪ ওভারে তিনি খরচ করেন মাত্র ২৩ রান। তবে এদিন এ পেসার উইকেটের দেখা পাননি। ৪১ রান খরচায় সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন তানজিম সাকিব। ১টি করে উইকেট নিয়েছেন শরিফুল ইসলাম ও রিশাদ হোসেন।

 

 

আয়শা/২৭ নভেম্বর ২০২৫,/রাত ৯:০৫

▎সর্বশেষ

ad