ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

ফুলবাড়ী সীমান্তে ভারতীয় নাগরিক আটক॥

Ayesha Siddika | আপডেট: ২০ নভেম্বর ২০২৫ - ০৫:২৯:৫৩ পিএম

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক বাংলাদেশ হতে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক এবং পরবর্তীতে থানায় হস্তান্তর।

গত ১৮ নভেম্বর ২০২৫ তারিখ আনুমানিক ১৬২০ ঘটিকায় অত্র ব্যাটালিয়নের অধীনস্থ রাণীনগর বিওপির টহলদল কর্তৃক নিয়মিত টহল চলাকালীন সীমান্ত পিলার ২৯৮/৬-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এবং বিওপি হতে আনুমানিক ২.৫ কিঃ মিঃ পশ্চিম দিকে মহগ্রাম নামক গ্রামের মাঠের মধ্যে একজন মহিলার গতিবিধি সন্দেহজনক হলে বিজিবি টহলদল কর্তৃক তাকে আটক করা হয়।

এ বিষয়ে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার, পিএসসি এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান যে, আটককৃত ব্যক্তির নাম সায়েদা বেগম (৬৬), স্বামী- মৃত আজিজ, গ্রাম-দেবদাস নগর (আমির রোড), ডাকঘর- জয়পুর, থানা- ট্রিপোলিয়া, জেলা- জয়পুর (ভারত) এবং সে পারিবারিক কারণে প্রায় ০৭ দিন পূর্বে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করে।

পরবর্তীতে সে গত ১৮ নভেম্বর ২০২৫ তারিখে পুনরায় বাংলাদেশ হতে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টাকালে রাণীনগর বিওপির টহলদল কর্তৃক তাকে আটক করা হয়। উক্ত আটককৃত ভারতীয় নাগরিককে দিনাজপুর জেলার বিরামপুর থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।

 

 

আয়শা/২০ নভেম্বর ২০২৫,/বিকাল ৫:২২

▎সর্বশেষ

ad