ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৩

Ayesha Siddika | আপডেট: ১৭ নভেম্বর ২০২৫ - ০৬:৪৮:২৩ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার সীমান্তবর্তী অঞ্চলের গভর্নর ওলেহ সিনেহুবভ মেসেজিং অ্যাপ টেলিগ্রামে জানিয়েছেন, রোববার রাতের হামলায় শহরের আবাসিক ভবন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

বালাক্লিয়ার সামরিক প্রশাসনের প্রধান ভিটালি কারাবানোভ টেলিগ্রামে বলেন, আহতদের মধ্যে কয়েকজন কিশোর রয়েছে। নয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার ঘটনায় এখনো কোনো মন্তব্য করেনি মস্কো।
 
এদিকে ইউক্রেনের দক্ষিণ-পূর্ব জাপোরিঝিয়ার দুটি এলাকা দখলের দাবি করেছে রাশিয়া। ইউক্রেন এরইমধ্যে দেশটির মালা টোকমাচকা এলাকা দখল করায় হুলিয়াইপোল ও ওরিকিভ শহর পিনসার হামলার হুমকির মুখে পড়েছে। তবে, এ বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
 
রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ওডেসার সৌর বিদ্যুৎ কেন্দ্রসহ গুরুত্বপূর্ণ শক্তি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে ক্রেমলিন। দনিপ্রোপেত্রোভস্কের নভোপাভলিভকার কাছে রাশিয়ার হামলা প্রতিহত করার দাবি করে ইউক্রেন। এতে, রাশিয়ার বেশ কয়েকজন সেনা সদস্য নিহত হন বলে দাবি ইউক্রেনের সেনাবাহিনীর।
 
পাল্টাপাল্টি হামলার মধ্যেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সম্ভাব্য সমাধানের খুব কাছাকাছি বলে মন্তব্য করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তিনি বলেন, যুদ্ধ এখন ড্রোন হামলার মাধ্যমে চলছে। রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই পরিবহন ও শক্তি খাতের ওপর হামলা করছে। এতে অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে বলেও মনে করেন তিনি।

 

 

 

আয়শা/১৭ নভেম্বর ২০২৫,/সন্ধ্যা ৬:২৮

▎সর্বশেষ

ad