ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিটের চাহিদা আকাশছোঁয়া, বাড়ছে দাম

khurshed | আপডেট: ০৯ নভেম্বর ২০২৫ - ০২:২৬:৪৮ পিএম

স্পোর্টস ডেস্ক : এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের শেষ হোম ম্যাচে মাঠের নামছে বাংলাদেশ। আগামী ১৮ নভেম্বর ঢাকা জাতীয় স্টেডিয়ামে ফিরতি লেগে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। 

এই ম্যাচ নিয়ে দর্শকদের আগ্রহ আকাশছোঁয়া। প্রতিপক্ষ ভারত বলেই হয়তো। এই ভারতকে তাদেরই মাটিতে বাগে পেয়েও হারাতে পারেননি হামজা চৌধুরীরা। বদলে যাওয়া বাংলাদেশ নিশ্চয়ই নিজেদের ঘরের মাটিতে ছেড়ে কথা বলবে না!

সে ভাবনা থেকেই এই ম্যাচ নিয়ে বেশ আগ্রহ দেখা যাচ্ছে ফুটবলপ্রেমীদের ভেতর। তবে এরই মধ্যে আসতে চলেছে এক দুঃসংবাদ। কেননা, হামজাদের খেলা দেখার জন্য টিকিটের দাম বাড়াচ্ছে বাফুফে। 

সূত্রে জানা গেছে, সাধারণ গ্যালারির টিকিটের মূল্য চারশ থেকে বাড়িয়ে পাঁচশ টাকা করা হয়েছে। এছাড়া ক্লাব হাউজ-২ এর টিকিটের দাম দুই হাজার থেকে বাড়িয়ে তিন হাজার টাকা করা হয়েছে। অন্য গ্যালারির টিকিট মূল্যও আনুপাতিক হারে বাড়বে। 

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার আউয়াল বলেন, ‘প্রতিবেশী দেশ ভারতের বিপক্ষে ম্যাচের টিকিটের চাহিদা অনেক বেশি। তাই ইচ্ছা করেই আমরা বাংলাদেশ ও ভারত ম্যাচের টিকিটের দাম বাড়াচ্ছি। তবে খুব বেশি বাড়াইনি।’

 

খোরশেদ/০৯ নভেম্বর ২০২৫,/দুপুর ২:০৫

▎সর্বশেষ

ad