ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

লিভারের একাংশ কেটে বাদ দেওয়া হলো দীপিকার

Mohon | আপডেট: ০৯ নভেম্বর ২০২৫ - ০১:১৪:৩৬ পিএম

বিনোদন ডেস্ক : ভালো নেই জনপ্রিয় হিন্দি টেলিভিশন অভিনেত্রী দীপিকা কক্কর। লিভার ক্যান্সারে আক্রান্ত হওয়ায় অস্ত্রোপচারের মাধ্যমে যকৃতের প্রায় ২২ শতাংশ বাদ দিতে হয়েছে তার। এ ছাড়াও দীর্ঘদিন ধরেই নানা ধরনের শারীরিক জটিলতার মধ্য দিয়ে যাচ্ছেন এই অভিনেত্রী। বর্তমানে তার চিকিৎসা চলছে এবং আরো দীর্ঘ সময় ধরে থেরাপি নিতে হবে বলে তিনি জানিয়েছেন।

সম্প্রতি একটি পডকাস্টে নিজের অসুস্থতার বিষয়ে কথা বলেন দীপিকা কক্কর। জানালেন, সিটি স্ক্যানের মতো পরীক্ষার মাধ্যমে তার যকৃতের ক্যান্সার ধরা পড়ে। ক্যান্সার কোষ যকৃতের একটি অংশে বাসা বাঁধায় অস্ত্রোপচার করে তার লিভারের প্রায় এক-পঞ্চমাংশ (২২ শতাংশ) বাদ দিতে হয়েছে। চিকিৎসা শুরুর পর থেকেই অভিনেত্রী নানাবিধ পার্শ্বপ্রতিক্রিয়ার শিকার হচ্ছেন একরকম বাঁচার লড়াইয়েই আছেন অভিনেত্রী।

 

 

কুইক টি ভি/ মোহন / ৯ নভেম্বর ২০২৫/ দুপুর ০১:১৪

▎সর্বশেষ

ad