ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

নিষিদ্ধ ঘোষিত কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি রুমা গ্রেফতার

Ayesha Siddika | আপডেট: ০৪ নভেম্বর ২০২৫ - ১০:০৮:০৩ পিএম

ডেস্ক নিউজ : নিষিদ্ধ ঘোষিত সংগঠন কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি জেসমিন আরা রুমাকে গ্রেফতার করেছে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশ। তিনি নগরীর মালগুদাম এলাকার বাসিন্দা। গোপন সংবাদের ভিত্তিতে এই ছাত্রলীগ নেত্রীকে সোমবার (৩ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিজ বাসা থেকে আটক করা হয়।

জেসমিন আরা রুমা (২৭) নগরীর মালগুদাম এলাকার বাসিন্দা ও অবসরপ্রাপ্ত রেলওয়ে কর্মচারী আবু তাহেরের মেয়ে। তার স্বামী সুলতান মাহমুদ টেক্সটাইল ইঞ্জিনিয়ার বলে জানা গেছে। মঙ্গলবার বিকালে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম ছাত্রলীগ নেত্রীকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, আটক হওয়া জেসমিন আরা রুমা কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি। তার বিরুদ্ধে বিগত ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে। সংশ্লিষ্ট মামলায় রুমাকে আদালতে পাঠানো হলে আদালত জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

 

 

আয়শা/০৪ নভেম্বর ২০২৫,/রাত ৯:৫৮

▎সর্বশেষ

ad