ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

ভারতে পাহাড় থেকে পড়া পাথরের চাপায় ১৮ বাসযাত্রী নিহত

Anima Rakhi | আপডেট: ০৮ অক্টোবর ২০২৫ - ১০:২৬:৪০ এএম

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের হিমাচল প্রদেশে পাহাড় থেকে পড়া পাথরের চাপায় কমপক্ষে ১৮ জন বাসযাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় রাতে রাজ্যের বিলাসপুর জেলার ভালুঘাটে দুর্ঘটনাটি ঘটে। প্রায় ৩০–৩৫ যাত্রী বহনকারী বাসটি হরিয়ানা থেকে বিলাসপুরের কাছে ঘুমারউইনের পথে যাচ্ছিল, তখন ভারী বর্ষণের কারণে পাহাড় ধসে পুরো বাসটিকে ঢেকে দেয়।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে প্রাণ যায় অনেকের। পরে, আহতদের উদ্ধার করে নেয়া হয় হাসপাতালে। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিবার প্রতি ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার রুপি ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা করেছেন।

স্থানীয় প্রশাসন, পুলিশ এবং রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (এসডিআরএফ) উদ্ধারকাজ চালানোর জন্য ঘটনাস্থলে রয়েছেন। কর্মকর্তারা জানান, মঙ্গলবার বিলাসপুরে ১২ দশমিক ৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এরফলে অনেক জায়গায় ভূমিধসের ঘটনা ঘটেছে। সূত্র : গালফ নিউজ, রয়টার্স ও এনডিটিভি।

অনিমা/৮ অক্টোবর ২০২৫,/সকাল ১০:২৬

▎সর্বশেষ

ad