ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

ট্রাম্পের প্রস্তাব নিয়ে মাহাথিরের কড়া সমালোচনা

Ayesha Siddika | আপডেট: ০৩ অক্টোবর ২০২৫ - ০৪:১১:৪৭ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা যুদ্ধ বন্ধে দেওয়া ২০ দফা প্রস্তাবকে সরাসরি ‘হুমকি’ হিসেবে আখ্যা দিয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ।

শুক্রবার (৩ অক্টোবর) এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, প্রস্তাবটি আসলে হামাসকে দেওয়া কোনো শান্তি প্রস্তাব নয়; বরং বলা হয়েছে— চার দিনের মধ্যে মেনে নিতে হবে, নইলে গণহত্যা আরও ভয়াবহ হবে। 

মাহাথিরের মতে, এই প্রস্তাব ট্রাম্প ও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যৌথভাবে তৈরি করেছেন, যা ফিলিস্তিনিদের আত্মসমর্পণ করাতে ইসরাইলের দখল পরিকল্পনার অংশ।

তিনি বলেন, ৬০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এখন যদি আত্মসমর্পণ করতে বলা হয়, তবে তাদের এই আত্মত্যাগ ও গাজার ধ্বংসস্তূপ সবই বৃথা হয়ে যাবে।

ট্রাম্পকে শান্তির দূত নয়, বরং চাপ প্রয়োগ ও হুমকি দিয়ে সমাধান চাপিয়ে দেওয়ার অভ্যস্ত নেতা হিসেবে উল্লেখ করে মাহাথির লিখেছেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধেও তিনি ব্যর্থ হয়েছেন। তার আশঙ্কা, হামাস প্রস্তাব প্রত্যাখ্যান করলে গাজায় গণহত্যা আরও তীব্র হবে এবং যুক্তরাষ্ট্র ইসরাইলকে আরও সহায়তা দেবে।

 

 

আয়শা/০৩ অক্টোবর ২০২৫,/বিকাল ৪:০৮

▎সর্বশেষ

ad