ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

মিউনিখ বিমানবন্দরে ড্রোন দেখা যাওয়ায় বিমান চলাচল বন্ধ

Anima Rakhi | আপডেট: ০৩ অক্টোবর ২০২৫ - ০৩:৫৯:৩৮ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : জার্মানির ব্যস্ততম মিউনিখ বিমানবন্দরের আকাশ সীমায় বেশ ক’টি ড্রোন দেখা যাওয়ার পর সেখানাকার বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। পুলিশের এক মুখপাত্র শুক্রবার ভোরে এএফপি’কে এ তথ্য জানিয়েছেন। ইউরোপ জুড়ে একই ধরণের বিমান চলাচলে বিঘ্নের এটি সর্বশেষ ঘটনা। 

বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।  এর আগে ডেনমার্ক, নরওয়ে ও পোল্যান্ডের বিমানবন্দরে সম্প্রতি অজ্ঞাত ড্রোন দেখা গেলে চলাচল স্থগিত করা হয়।  এদিকে ড্রোন উড়ানোর জন্য রোমানিয়া ও এস্তোনিয়া রাশিয়ার দিকে আঙুল তুলেছে। তবে রাশিয়া এই অভিযোগ উড়িয়ে দিয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার রাতে হঠাৎ করে বিমানবন্দর ১৭টি ফ্লাইট বাতিল করায় তিন হাজার যাত্রী আটকে পড়েছেন। বিবৃতিতে আরো বলা হয়েছে, ১৫টি আগত ফ্লাইটের যাত্রাপথ ঘুরিয়ে সেগুলোকে স্টুটগার্ট, নুরেমবার্গ, ভিয়েনা এবং ফ্রাঙ্কফুর্টসহ অন্যান্য নগরীতে পাঠানো হয়েছে।

মিউনিখে ক্ষতিগ্রস্ত যাত্রীদের জন্য ‘ক্যাম্প বেড স্থাপন করা হয়েছে এবং কম্বল, পানীয় ও খাবার সরবরাহ করা হয়েছে।’ তবে আবার কখন ফ্লাইটগুলো চালু হবে সে সম্পর্কে নির্দিষ্ট করে জানায়নি।

পুলিশের এক মুখপাত্র এএফপি’কে বলেছেন, বৃহস্পতিবার বিমানবন্দরের আশেপাশে বেশ ক’টি ড্রোন দেখতে পাওয়া যায়। ড্রোনগুলো কোথা থেকে এসেছে শনাক্ত করার জন্য তদন্ত শুরু করেছে জার্মান কর্তৃপক্ষ।

উল্লেখ্য, ডেনমার্কে ড্রোন দেখা যাওয়া এবং এস্তোনিয়া ও পোল্যান্ডে মস্কোর হাই-প্রোফাইল বিমান হামলার ফলে ইউক্রেনের ওপর রাশিয়ার হামলা ইউরোপের সীমান্ত পেরিয়ে যেতে পারে বলে আশঙ্কা আরো বেড়েছে। -বাসস

অনিমা/০৩ অক্টোবর ২০২৫,/বিকাল ৩:৫৯

▎সর্বশেষ

ad