ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

সুমুদ ফ্লোটিলা আটক ‘বেআইনী’, বলছে অ্যামনেস্টি

Ayesha Siddika | আপডেট: ০২ অক্টোবর ২০২৫ - ১০:৪৩:১৫ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গাজামুখী ত্রাণবাহী নৌযান আটক ও তাতে থাকা কর্মীদের গ্রেফতারকে ‘বেআইনী’ ঘোষণা করে কঠোর নিন্দা জানিয়েছে। সংস্থাটি বলছে, এটি মূলত গাজার সঙ্গে সংহতি প্রকাশের কর্মসূচিকে শাস্তি দেওয়ার অপচেষ্টা। অ্যামনেস্টি আগেই বলেছে, ইসরাইল গাজায় গণহত্যা চালাচ্ছে।

তিনি আরও বলেন, ইসরাইলি কর্মকর্তারা ফ্লোটিলা ও অংশগ্রহণকারীদের বিরুদ্ধে কয়েক সপ্তাহ ধরে হুমকি ও উসকানি দিয়ে আসছিলেন। এমনকি একাধিক নৌযান ধ্বংস করারও চেষ্টা করা হয়েছে। তারই ধারাবাহিকতায় এই দখল।

ক্যালামার্ড বলেন, ইসরাইল যখন গাজায় গণহত্যা চালাচ্ছে—ক্ষুধা ও দুর্ভিক্ষ চাপিয়ে দিচ্ছে, তখন জরুরি ত্রাণ আটকে দিয়ে তারা আবারও দেখাল, আন্তর্জাতিক আদালতের বাধ্যতামূলক নির্দেশনা ও নিজেদের দখলদার শক্তি হিসেবে আইনি দায়িত্বের প্রতি তাদের সম্পূর্ণ অমান্যতা রয়েছে। গাজার মানুষের পর্যাপ্ত খাদ্য ও জীবনরক্ষাকারী সহায়তার অধিকার ইসরাইল ছিনিয়ে নিচ্ছে।

প্রসঙ্গত, গাজা উপত্যকার দিকে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় হামলা চালিয়েছে ইসরাইলি নৌবাহিনী। অন্তত ৪৪৩ জন কর্মীকে আটক করা হয়েছে। ইসরাইল জানিয়েছে, গাজাগামী ত্রাণবাহী ৪৪টি জাহাজের মধ্যে একটি জাহাজ ছাড়া সবগুলোকে আটক করা হয়েছে।আটক হওয়া কর্মীরা এসেছেন নানা দেশ থেকে—স্পেন, ইতালি, ব্রাজিল, তুরস্ক, গ্রিস, যুক্তরাষ্ট্র, জার্মানি, সুইডেন, যুক্তরাজ্য, ফ্রান্সসহ অনেক দেশের নাগরিক রয়েছেন তাদের মধ্যে।

 

 

আয়শা/০২ অক্টোবর ২০২৫,/রাত ১০:০০

▎সর্বশেষ

ad