ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

ফেরদৌসের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন শ্রীলেখা

Ayesha Siddika | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৫ - ০৮:৪০:২৩ পিএম

বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেতা ফেরদৌস আহমেদের সঙ্গে একটা সময় অভিনেত্রী ঋতুপর্ণার সম্পর্কের কথা শোনা গেছে। আবার কখানো শোনা যায়, অভিনেত্রীর সঙ্গে কোনো প্রেম নয়, শুধু বন্ধুত্বের কথা। কিন্তু এর মাঝেই শোনা গেল নতুন খবর— কলকাতার বর্ষীয়ান অভিনেত্রী শ্রীলেখা মিত্রের সঙ্গে নাকি অভিনেতা ফেরদৌসের প্রেমের সম্পর্ক। 

যদিও বিনোদন জগতের নায়ক-নায়িকাদের বন্ধুত্ব কিংবা প্রেম নতুন কোনো ঘটনা নয়। এ রকম গুঞ্জন প্রতিদিনই কারও না কারও সামাজিক মাধ্যমে ঘুরে বেড়ায়; অন্দরে কান পাতলেই তা শোনা যায়। এমনই এক গুঞ্জন নেটিজেনদের মাঝে বেশ আলোচনা শুরু হয়েছে বাংলার নায়ককে নিয়ে। সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ফেরদৌসকে নিয়ে প্রেমের গুঞ্জন নিয়ে খোলামেলা কথা বলেছেন শ্রীলেখা মিত্র।

অভিনেত্রী বলেন, পরিচালক স্বপন সাহা বাংলাদেশের একটি সিনেমার জন্য আমার নাম বলেছিলেন। সিনেমার নাম ‘সিংহ পুরুষ’। ওই সিনেমায় দ্বিতীয় নায়কের চরিত্রে অভিনয় করেছিলেন ফেরদৌস। সেই সিনেমার সূত্রে বাংলাদেশে যাওয়া। ওর সঙ্গে পরিচয়।

শান্ত ও নম্র স্বভাবের ফেরদৌসকে দেখে ভালো লেগেছিল শ্রীলেখার। কলকাতায় ফেরার পর অভিনেত্রীর কাছে একাধিক পরিচালকের ফোন আসে। তাদের অন্যতম বাসু চ্যাটার্জি। তিনি ‘হঠাৎ বৃষ্টি’ বলে একটি সিনেমা করবেন। নায়িকা শ্রীলেখা। নায়ক খুঁজছেন। 

শ্রীলেখা মিত্র বলেন, ফেরদৌসের কথা বাসু দাকে বলি। আমার সূত্রেই ও টালিউডে পা রাখে। তার মানেই কি প্রেম। কারও নাম পরিচালককে বলার মধ্যে আর যাই থাক— প্রেম থাকে না। শুধুই অভিনেতা নয়, আমি কিন্তু অনেক অভিনেত্রীর নামও পরিচালকদের বলি।

 

 

আয়শা/০৩ সেপ্টেম্বর ২০২৫, /রাত ৮:৩৪

▎সর্বশেষ

ad