নিউজ ডেক্সঃ বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে ‘কারেকশন সার্ভিসেস বাংলাদেশ’ করার উদ্যোগ নিয়েছে কারা অধিদপ্তর। এ তথ্য জানিয়েছেন, কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন।
মঙ্গলবার (২৬ আগস্ট) কারা সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। কারা মহাপরিদর্শক বলেন, কারাগারকেন্দ্রিক সংশোধনের গুরুত্ব বাড়ানোর উদ্দেশ্যে বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে ‘কারেকশন সার্ভিসেস বাংলাদেশ’ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া কারা বিভাগ সংশ্লিষ্ট আইন ও বিধি-নিষেধকে আধুনিকতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার লক্ষ্যে ‘কারেকশন সার্ভিস অ্যাক্ট-২০২৫’ খসড়া চূড়ান্ত করে অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে।
তিনি আরও জানান, ধারণক্ষমতার অতিরিক্ত বন্দিদের জন্য নতুন করে ২টি কেন্দ্রীয় কারাগার এবং ৪টি জেলা কারাগার চালু করা হয়েছে। এ ছাড়া অধিকতর সমন্বয় নিশ্চিত করতে ঢাকা বিভাগকে ভেঙে দুটি বিভাগ করা হয়েছে।
অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক টি ভি/রাজ/২৬ আগস্ট ২০২৫/বিকালঃ ০৩.২০
