ব্রেকিং নিউজ
সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী রিজার্ভ চুরির মামলার খসড়া চার্জশিট: আতিউরসহ অভিযুক্ত ৬৪ জন সংসদের অধিবেশন শুরু শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড কানাডায় মুখোমুখি ঘানা ও পানামা বিশ্ব সংবাদ ইরান চুক্তিতে বিশ্ববাজারে উচ্ছ্বাস: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী ‘সুগন্ধি আসছে’ সন্দেহে মৃত্যুর ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা

আবহাওয়া নিয়ে দুঃসংবাদ দিলো অধিদপ্তর

Anima Rakhi | আপডেট: ২৫ আগস্ট ২০২৫ - ০৩:১৭:০৮ পিএম
ডেস্ক নিউজ : বঙ্গোপসাগরে ৪৮ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টির আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে সব বিভাগে হতে পারে বজ্রসহ বৃষ্টি। কোথাও কোথাও ভারি বর্ষণের পূর্বাভাসও রয়েছে। এরপরেও বাড়তে পারে তাপমাত্রা।সোমবার (২৫ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য দেয়া এক পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয়, মৌসুমি বায়ুর অক্ষের বাড়তি অংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এছাড়া মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এবং এর কাছাকাছি এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

এ পরিস্থিতিতে আবহাওয়া অফিস বলছে, চলতি সপ্তাহজুড়ে দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেইসঙ্গে সারা দেশের কোথাও কোথাও হতে পারে মাঝারি ধরনের ভারি বর্ষণ। এছাড়া ঝড়বৃষ্টির এ প্রবণতা আগামী সপ্তাহেও অব্যাহত থাকতে পারে।

তাপমাত্রা নিয়ে সংস্থাটি বলছে, আজ সোমবার ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি হতে পারে। 

সেই সঙ্গে আগামী ৩ দিন সারা দেশে তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি। যদিও আগামী বৃহস্পতিবার (২৮ আগস্ট) সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমার সম্ভাবনা রয়েছে।

এছাড়া আগামী শুক্রবার (২৯ আগস্ট) সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়ে আবহাওয় অধিদপ্তর।

কুইকটিভি/অনিমা/২৫ আগস্ট ২০২৫/বিকাল ৩:১৬
 
▎সর্বশেষ

ad