ব্রেকিং নিউজ
সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী রিজার্ভ চুরির মামলার খসড়া চার্জশিট: আতিউরসহ অভিযুক্ত ৬৪ জন সংসদের অধিবেশন শুরু শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড কানাডায় মুখোমুখি ঘানা ও পানামা বিশ্ব সংবাদ ইরান চুক্তিতে বিশ্ববাজারে উচ্ছ্বাস: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী ‘সুগন্ধি আসছে’ সন্দেহে মৃত্যুর ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা

নেপালকে হারিয়ে জয়ে ফিরল বাংলাদেশ

Ayesha Siddika | আপডেট: ২৪ আগস্ট ২০২৫ - ১০:২৪:১৪ পিএম

স্পোর্টস ডেস্ক : সাফ অনূর্ধ-১৭ নারী চ্যাম্পিয়নশিপে জয়ে ফিরেছে বাংলাদেশ। টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ম্যাচে নেপালকে ৩-০ গোলে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে এদিন শুরু থেকেই দাপুটে ফুটবল খেলেছে মাহবুবুর রহমান লিটুর দল। প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যায় দল। এর মধ্যে ৪১ মিনিটে দুই ডিফেন্ডারকে কাটিয়ে মামনি চাকমা বক্সে আড়াআড়ি ক্রস বাড়ান। জটলার মধ্যে এক পর্যায়ে বল এসে পড়ে ফাঁকায় থাকা থুইনুই মারমার পায়ে। দৃষ্টিনন্দন শটে গোলকিপারকে পরাস্ত করেন তিনি।

৪৫ মিনিটে ব্যবধান হয় দ্বিগুণ। আক্রমণ ঠেকাতে পোস্ট ছেড়ে বক্সের বাইরে বেরিয়ে আসেন গোলকিপার, কিন্তু পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি। তাকে কাটিয়ে ফাঁকা পোস্টে ডান পায়ের শটে অনায়াসে বল পৌঁছে দেন প্রীতি। আর দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে বদলি রিয়া গোলকিপারকে কাটিয়ে দারুণভাবে ফিনিশ করলে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে দল। আগামী ২৭ আগস্ট নেপালের বিপক্ষে ফের মুখোমুখি হবে বাংলাদেশ।

 

 

আয়শা/২৪ আগস্ট ২০২৫/রাত ৮:৩৪

▎সর্বশেষ

ad