ব্রেকিং নিউজ
সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী রিজার্ভ চুরির মামলার খসড়া চার্জশিট: আতিউরসহ অভিযুক্ত ৬৪ জন সংসদের অধিবেশন শুরু শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড কানাডায় মুখোমুখি ঘানা ও পানামা বিশ্ব সংবাদ ইরান চুক্তিতে বিশ্ববাজারে উচ্ছ্বাস: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী ‘সুগন্ধি আসছে’ সন্দেহে মৃত্যুর ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা

চমক রেখে এশিয়া কাপের দল ঘোষণা আফগানিস্তানের

Anima Rakhi | আপডেট: ২৪ আগস্ট ২০২৫ - ১১:৪৯:০৪ এএম

স্পোর্টস ডেস্ক : আসন্ন এশিয়া কাপের জন্য রশিদ খানের নেতৃত্বে ১৭ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান। এতে অধিনায়ক রশিদ খানসহ নুরু আহমেদ, মুজিব উর রহমান, এএম গাজানফর এবং মোহাম্মদ নবিকে নিয়ে শক্তিশালী স্পিন আক্রমণে দল সাজিয়েছে আফগানরা।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের পর এশিয়ার দ্বিতীয় সেরা দল ছিল আফগানিস্তান। তবে ২০২৫ সালে তারা একটি টি-টোয়েন্টি ম্যাচও খেলেনি। এমনকি গত ১২ মাসে সবমিলিয়ে ৩টি টি-টোয়েন্টি খেলার সুযোগ হয়েছে আফগানদের, সেটাও জিম্বাবুয়ের বিপক্ষে।

জিম্বাবুয়ে সফরের সেই দল থেকে টপঅর্ডার হজরতউল্লাহ জাজাই এবং ব্যাটিং অলরাউন্ডার জুবাইদ আকবরি বাদ পড়েছেন। নানগেলিয়া খারোতে চলে গেছেন রিজার্ভ বেঞ্চে। দলে ঢুকেছেন টপঅর্ডার ব্যাটার ইব্রাহিম জাদরান, অলরাউন্ডার শরাফুদ্দিন আশরাফ এবং বিস্ময় স্পিনার গাজানফর।

এশিয়া কাপে ‌‘বি’ গ্রুপে আফগানিস্তানের প্রতিপক্ষ হিসেবে আছে বাংলাদেশ, হংকং এবং শ্রীলঙ্কা। ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, ওমান, পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাত।

আগামী ৯ সেপ্টেম্বর শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপ।

আফগানিস্তানের এশিয়া কাপ স্কোয়াড

রশিদ খান (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, দারউইশ রসুলি, সেদিকুল্লাহ অতল, আজমতউল্লাহ ওমরজাই, করিম জানাত, মোহাম্মদ নবি, গুলবাদিন নাইব, শরফুদ্দিন আশরাফ, মোহাম্মদ ইসাক, মুজিব উর রহমান, এএম গজনফর, নুর আহমেদ, ফরিদ আহমেদ, নাভিন উল হক, ফজলহক ফারুকি।

রিজার্ভ: ওয়াফিউল্লাহ তারাখিল, নানগেলিয়া খারোতে, আবদুল্লাহ আহমেদজাই।

কুইকটিভি/অনিমা/২৪ আগস্ট ২০২৫/সকাল ১১:৪৮

▎সর্বশেষ

ad