ব্রেকিং নিউজ
সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী রিজার্ভ চুরির মামলার খসড়া চার্জশিট: আতিউরসহ অভিযুক্ত ৬৪ জন সংসদের অধিবেশন শুরু শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড কানাডায় মুখোমুখি ঘানা ও পানামা বিশ্ব সংবাদ ইরান চুক্তিতে বিশ্ববাজারে উচ্ছ্বাস: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী ‘সুগন্ধি আসছে’ সন্দেহে মৃত্যুর ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা

সেই টটেনহ্যামের কাছে ফের হারল গার্দিওলার সিটি

Ayesha Siddika | আপডেট: ২৩ আগস্ট ২০২৫ - ১১:৪৯:৫৯ পিএম

স্পোর্টস ডেস্ক : গেল মৌসুমে ইতিহাদ স্টেডিয়ামে ম্যানচেস্টার সিটির জালে এক হালি গোল দিয়ে জয় ছিনিয়ে নিয়েছিল টটেনহ্যাম। নতুন মৌসুমেও সেই ধারা ধরে রাখল লিলিহোয়াইটরা। ব্রেনান জনসন আর জোয়াও পালিনিয়ার গোলে এবার সিটিজেনদের ২-০ ব্যবধানে হারিয়েছে উত্তর লন্ডনের দলটি। টটেনহ্যামের দুটি গোলই এসেছে প্রথমার্ধে। ৩৫ মিনিটে দারুণ এক প্রতি-আক্রমণ থেকে লক্ষ্যভেদ করেন জনসন। লাইন্সম্যান অফসাইডের পতাকা তুলে দিলেও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) গোলের সিদ্ধান্ত দেন।

আর প্রথমার্ধের যোগ করা সময়ে তরুণ গোলকিপার জেমস ট্র্যাফোর্ডের মারাত্মক ভুলে ফের গোল হজম করে বসে সিটি। সতীর্থের উদ্দেশে আলতো পাস দিতে গিয়ে বল হারান তিনি। রিশার্লিসনের পা হয়ে সে বল পেয়ে যান পালিনিয়া। জোরালো শটে টটেনহ্যামের হয়ে নিজের প্রথম গোলের দেখা পান এই মৌসুমে বায়ার্ন মিউনিখ থেকে ধারে খেলতে আসা এই পর্তুগিজ তারকা।

দ্বিতীয়ার্ধে ফিল ফোডেন, রদ্রি, বের্নার্দো সিলভাদের নামিয়েও টটেনহ্যামের রক্ষণে চিড় ধরাতে পারেননি পেপ গার্দিওলা। শেষ পর্যন্ত ঘরের মাঠে হার সঙ্গী করেই মাঠ ছাড়তে হয় তাদের। নতুন মৌসুমের প্রথম দুই ম্যাচ জিতে ৬ পয়েন্ট পাওয়া টটেনহ্যাম এখন লিগ টেবিলের শীর্ষে। আর সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে আপাতত চার নম্বরে আছে সিটি।

 

কিউএনবি/আয়শা/২৩ আগস্ট ২০২৫/রাত ১১:৪৪

▎সর্বশেষ

ad