ব্রেকিং নিউজ
সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী রিজার্ভ চুরির মামলার খসড়া চার্জশিট: আতিউরসহ অভিযুক্ত ৬৪ জন সংসদের অধিবেশন শুরু শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড কানাডায় মুখোমুখি ঘানা ও পানামা বিশ্ব সংবাদ ইরান চুক্তিতে বিশ্ববাজারে উচ্ছ্বাস: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী ‘সুগন্ধি আসছে’ সন্দেহে মৃত্যুর ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা

চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ

Ayesha Siddika | আপডেট: ২৩ আগস্ট ২০২৫ - ১০:৩১:০৯ পিএম

স্পোর্টস ডেস্ক : আসন্ন নারী বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত ভারত এবং শ্রীলংকায় অনুষ্ঠিত হবে এই বিশ্ব আসর।

বিশ্বকাপের দলে ডাক পেয়েছেন উইকেটকিপার-ব্যাটার রুবাইয়া হায়দার ঝিলিক, অফ স্পিনার নিশিতা আক্তার নিশি এবং টপ অর্ডার ব্যাটার সুমাইয়া আক্তার। তারা দলে জায়গা করে নিয়েছেন দিলারা আক্তার, জান্নাতুল ফেরদৌস সুমনা এবং ইশমা তানজিমের পরিবর্তে।

রুবাইয়া এর আগে বাংলাদেশ দলের হয়ে টি-টোয়েন্টি খেললেও ওয়ানডে খেলেননি। ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে তিনি এবার বিশ্বকাপের দলে ডাক পেয়েছেন। এশিয়া কাপের দলে নুরুল-সাইফ চমকের ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক

অন্যদিকে মাত্র ১৭ বছর বয়সেই বিশ্বকাপের বিমানে চড়তে যাচ্ছেন নিশিতা। ২০২৩ সালে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল তার।

দলে ফিরেছেন সুমাইয়া আক্তারও। তিনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ সাবেক অধিনায়ক অধিনায়ক। তিনি গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে তার একমাত্র ওয়ানডে খেলেছিলেন। ব্যাট হাতে দারুণ ফর্মের প্রতিদান পেয়েছেন তিনি। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ইমার্জিং দলের হয়ে ধারাবাহিক ভালো পারফরম্যান্স দেখিয়েছেন ব্যাট হাতে।

বাংলাদেশ দল

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ফারজানা হক, রুবাইয়া হায়দার ঝিলিক, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, রিতু মণি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, নিশিতা আক্তার নিশি ও সুমাইয়া আক্তার।

 

 

আয়শা/২৩ আগস্ট ২০২৫/রাত ১০:২৪

▎সর্বশেষ

ad