ব্রেকিং নিউজ
সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী রিজার্ভ চুরির মামলার খসড়া চার্জশিট: আতিউরসহ অভিযুক্ত ৬৪ জন সংসদের অধিবেশন শুরু শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড কানাডায় মুখোমুখি ঘানা ও পানামা বিশ্ব সংবাদ ইরান চুক্তিতে বিশ্ববাজারে উচ্ছ্বাস: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী ‘সুগন্ধি আসছে’ সন্দেহে মৃত্যুর ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা

সরকারিভাবে লক্ষাধিক টাকা বেতনে ১০০ নার্স নেবে কুয়েত

Anima Rakhi | আপডেট: ২৩ আগস্ট ২০২৫ - ০৮:২৫:০৫ পিএম

ডেস্ক নিউজ : সরকারিভাবে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে ১০০ জন নার্স নেবে কুয়েত। সম্প্রতি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বোয়েসলের সহকারী পরিচালক নোমান চৌধুরী স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এসব তথ্য জানা যায়।

বোয়েসেলের পত্রে বলা হয়, ইংরেজি ভাষায় পারদর্শী নার্সের কাজের দক্ষতা ও অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। তাদের বয়স ৩৯ বছরের মধ্যে হতে হবে। এটি তিন মাস শিক্ষানবিশ কাল শেষে তিন বছরের ইনক্রিমেন্টসহ নবায়নযোগ্য চাকরি।

তাদের মধ্যে বিএসসি স্নাতক পাস পুরুষ নার্স ২০ জন, নারী ৩০ জন এবং ডিপ্লোমা পাস পুরুষ ১০ জন, নারী ৪০ জন। যাদের প্রত্যেকের বেতন হবে ১ লাখ ২৭ হাজার ৩৬০ টাকা। নির্বাচিত প্রার্থীদের বোয়েসেল-এর নির্ধারিত সার্ভিস চার্জ ৫৬ হাজার ৩৫০ টাকা প্রদান করতে হবে।

এছাড়াও গামকা হতে স্বাস্থ্য পরীক্ষা এবং কুয়েত দূতাবাস, ঢাকা হতে ভিসা স্ট্যাম্পিং ফিসহ আনুষঙ্গিক অন্যান্য ফি প্রদান করতে হবে।

চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের Basic Life Support (BLS)  প্রশিক্ষণের বৈধ সনদ থাকতে হবে। আগ্রহী প্রার্থীদের আবেদন লিংক:- https://brms.boesl.gov.bd। লিংকে সকল তথ্যাদি পূরণপূর্বক ইংরেজিতে এক (০১) কপি জীবন বৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদ, মার্কশিট, ট্রান্সক্রিপ্ট, রেজিস্ট্রেশন এবং পাসপোর্টের রঙিন কপি একটি পিডিএফ ফাইল তৈরি করে work experience Gi av‡c upload personal-তে আবশ্যিকভাবে আপলোড করতে হবে।

২০ আগস্ট থেকে আগ্রহী প্রার্থীদের আবেদন নেওয়া হচ্ছে। অনলাইনে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই আবেদন ফি বাবদ ১০০ টাকা ও চার্জ পরিশোধ করতে হবে।

উল্লেখ্য, ভিসা ইস্যুর জন্য প্রয়োজনীয় কাগজপত্রাদি দাখিলের পর প্রার্থী কুয়েত গমনে অনীহা প্রকাশ করলে বোয়েসেল-এ দাখিল তার পে-অর্ডারটি বাজেয়াপ্ত ঘোষণা করা হবে।

সূত্র : বাসস

কুইকটিভি/অনিমা/২৩ আগস্ট ২০২৫/রাত ৮:২৪

▎সর্বশেষ

ad