ব্রেকিং নিউজ
সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী রিজার্ভ চুরির মামলার খসড়া চার্জশিট: আতিউরসহ অভিযুক্ত ৬৪ জন সংসদের অধিবেশন শুরু শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড কানাডায় মুখোমুখি ঘানা ও পানামা বিশ্ব সংবাদ ইরান চুক্তিতে বিশ্ববাজারে উচ্ছ্বাস: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী ‘সুগন্ধি আসছে’ সন্দেহে মৃত্যুর ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা

এসএ২০’র ড্রাফটে নাম দিলেন ১৩ ভারতীয়

Ayesha Siddika | আপডেট: ২৩ আগস্ট ২০২৫ - ০৮:৩৬:০৩ পিএম

স্পোর্টস ডেস্ক : ২০২৪ সালে আইপিএলকে বিদায় জানানো কার্তিক খেলেছেন দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ২০-তে। পার্ল রয়্যালসের প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। তার পথ অনুসরণ করার চেষ্টা আরও ১৩ ভারতীয়র, এসএ২০-তে খেলার জন্য নিলামে নাম দিয়েছেন তারা। ৯ সেপ্টেম্বর জোহানেসবার্গে হবে এবারের নিলাম। খবর ক্রিকবাজের।

এসএ২০’র নিলামে নাম দেওয়া ভারতীয়রা হলেন- পিযুষ চাওলা, সিদ্ধার্থ কাউল, অঙ্কিত রাজপুত, নিখিল জাগা, মোহামেদ ফাইধ, কেএস নাভীন, আনসারি মারুফ, মহেশ অহির, সারুল কানওয়ার, অনুরীত সিং, ইমরান খান, ভেঙ্কটেশ গালিপেলি ও অতুল যাদব।

ড্রাফটে সর্বোচ্চ ভিত্তিমূল্য পেয়েছেন পিযুষ চাওলা। ১০ লাখ র‌্যান্ড (দক্ষিণ আফ্রিকার মুদ্রা) ভিত্তিমূল্য ধরা হয়েছে তার জন্য, ইমরান খানের জন্য ৫ লাখ। অন্য সবার ভিত্তিমূল্য ২ লাখ র‌্যান্ড করে।

চতুর্থ এসএ২০ শুরু হবে ২৬ ডিসেম্বর থেকে, ১৯ জানুয়ারি রবিন রাউন্ড লিগ পর্ব শেষে ২১ ও ২৩ জানুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে কোয়ালিফায়ার ১, এলিমিনেটর ও কোয়ালিফায়ার ২। ২৫ জানুয়ারি ফাইনাল।

আয়শা/২৩ আগস্ট ২০২৫/রাত ৮:৩৩

▎সর্বশেষ

ad