ব্রেকিং নিউজ
সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী রিজার্ভ চুরির মামলার খসড়া চার্জশিট: আতিউরসহ অভিযুক্ত ৬৪ জন সংসদের অধিবেশন শুরু শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড কানাডায় মুখোমুখি ঘানা ও পানামা বিশ্ব সংবাদ ইরান চুক্তিতে বিশ্ববাজারে উচ্ছ্বাস: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী ‘সুগন্ধি আসছে’ সন্দেহে মৃত্যুর ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা

এশিয়া কাপ জিতবে ভারত

Ayesha Siddika | আপডেট: ২৩ আগস্ট ২০২৫ - ০৭:০৩:১৮ পিএম

স্পোর্টস ডেস্ক : সাবেক ভারতীয় ক্রিকেটার বীরেন্দর সেহওয়াগ বিশ্বাস করেন, সুর্যকুমার যাদবের অধিনায়কত্বে ভারত আসন্ন এশিয়া কাপ টি–টোয়েন্টি জিতবে। তার মতে, সূর্যের আক্রমণাত্মক মানসিকতা এবং ভয়হীন নেতৃত্ব সংযুক্ত আরব আমিরাতে ভারতের বড় শক্তি হয়ে উঠবে।

সেহওয়াগ বলেন, ‘এই ভারতীয় দলে অভিজ্ঞতা ও তারুণ্যের চমৎকার মিশেল রয়েছে। সূর্যের ভয়হীন নেতৃত্বে তারা আবারও এশিয়ায় আধিপত্য বিস্তার করতে পারবে। টি–টোয়েন্টি ফরম্যাটে তার আক্রমণাত্মক মানসিকতা একেবারেই মানানসই। দল যদি একই মানসিকতায় খেলে, আমি নিশ্চিত ভারত ট্রফি জিতবে।’

তিনি আরও যোগ করেন, ‘এই টুর্নামেন্ট ভারতীয় ক্রিকেটের হৃদস্পন্দন ফিরিয়ে এনেছে। ভারতের যে প্রান্তের মানুষই হোন না কেন, যখন ভারত খেলে তখন আবেগ আমাদের এক করে। এই আবেগই ক্রিকেটকে এত শক্তিশালী করে তুলেছে।’ 

২০১৬ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারত প্রথমবারের মতো টি–টোয়েন্টি ফরম্যাটে এশিয়া কাপ জিতেছিল। চলতি আসর হবে টি–টোয়েন্টি সংস্করণের মাত্র তৃতীয় আসর। ২০২২ সালের এশিয়া কাপে ভারত ফাইনালে উঠতে পারেনি, শিরোপা জিতেছিল শ্রীলঙ্কা।

এবার ভারত রয়েছে গ্রুপ ‘এ’-তে, যেখানে প্রতিপক্ষ পাকিস্তান, ওমান ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১৪ সেপ্টেম্বর।

 

আয়শা/২৩ আগস্ট ২০২৫/সন্ধ্যা ৬:৫৫

▎সর্বশেষ

ad