ব্রেকিং নিউজ
সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী রিজার্ভ চুরির মামলার খসড়া চার্জশিট: আতিউরসহ অভিযুক্ত ৬৪ জন সংসদের অধিবেশন শুরু শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড কানাডায় মুখোমুখি ঘানা ও পানামা বিশ্ব সংবাদ ইরান চুক্তিতে বিশ্ববাজারে উচ্ছ্বাস: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী ‘সুগন্ধি আসছে’ সন্দেহে মৃত্যুর ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা

এনসিপির নির্বাচনে অংশগ্রহণ নিয়ে সংশয় আছে: আখতার

Anima Rakhi | আপডেট: ২৩ আগস্ট ২০২৫ - ০৭:৩১:৩৬ পিএম

ডেস্ক নিউজ : আগের সংবিধানে যদি নির্বাচন হয় তা হলে এনসিপি অংশগ্রহণ করবে কি না সংশয় রয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।

শনিবার (২৩ আগস্ট) বাংলামোটরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

আখতার হোসেন বলেন, সংবিধান বাতিল ও গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে যদি জুলাই সনদ বাস্তবায়ন করা না হয়, জুলাই সনদে স্বাক্ষর করবে না এনসিপি। আর জুলাই সনদের কার্যকারিতা নিশ্চিত করতে হলে গণপরিষদ নির্বাচনের আয়োজন করতে হবে। জুলাইয়ের সাধারণ মানুষের চাওয়া পূরণ করতে হলে গণপরিষদ নির্বাচন ছাড়া বিকল্প নেই।

তিনি বলেন, গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধান প্রণয়নে অনেকেই কেন বাধা দেখছেন সেটা বোধগম্য নয়। আগের সংবিধানে যদি নির্বাচন হয় তা হলে এনসিপি অংশগ্রহণ করবে কি না সংশয় রয়েছে।

আখতার বলেন, সামনের নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে হতে হবে। এ কারণে নতুন করে এলএফও (লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার) করতে হবে। যদি নতুন সংবিধানের ব্যাপারে ঐকমত্যের ভিত্তিতে সামনে নির্বাচন আয়োজন হয় তাহলে জাতীয় নাগরিক পার্টি যেকোনো সময় সে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত।

কুইকটিভি/অনিমা/২৩ আগস্ট ২০২৫/সন্ধ্যা ৭:৩১

▎সর্বশেষ

ad