ব্রেকিং নিউজ
সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী রিজার্ভ চুরির মামলার খসড়া চার্জশিট: আতিউরসহ অভিযুক্ত ৬৪ জন সংসদের অধিবেশন শুরু শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড কানাডায় মুখোমুখি ঘানা ও পানামা বিশ্ব সংবাদ ইরান চুক্তিতে বিশ্ববাজারে উচ্ছ্বাস: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী ‘সুগন্ধি আসছে’ সন্দেহে মৃত্যুর ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা

জোড়াতালি দিয়ে পরিবর্তন সম্ভব নয়: মির্জা ফখরুল

Ayesha Siddika | আপডেট: ২৩ আগস্ট ২০২৫ - ০২:০৪:৩৫ পিএম

স্পোর্টস ডেস্ক : বিচ্ছিন্নভাবে জোড়াতালি দিয়ে কোনও পরিবর্তন সম্ভব নয় বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২৩ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, স্কুল-কলেজের শিক্ষকদের নিয়োগ হয় ঘুষ দিয়ে। এত বৈষম্য, এত অনিয়ম যেখানে দীর্ঘদিন চলে থাকে, সেখানে পরিবর্তন কীভাবে রাতারাতি হবে।

তিনি বলেন, পরিবর্তনের জন্য সুনির্দিষ্ট লক্ষ্য ও পরিকল্পনা নিয়ে অগ্রসর হতে হবে। এসময় তিনি বলেন, যখন প্রগতিবাদ সমাজ দেখতে চাই, বৈষম্য কমিয়ে আনতে চাই তখন সম্পূর্ণভাবে সেটা অন্য দিকে ঠেলে দেয়ার চেষ্টা চলছে। খুবই কৌশলে উগ্রবাদ ছড়িয়ে দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

গণতন্ত্রে তর্ক-বির্তক হবে জানিয়ে মির্জা ফখরুল বলেন, দুর্নীতির ঊর্ধে উঠে ঐক্যবদ্ধ হয়ে চেষ্টা করলে বাংলাদেশেও পরিবর্তন সম্ভব। এমন উদাহরণ অনেক আছে।

 

 

আয়শা/২৩ আগস্ট ২০২৫/দুপুর ২:০২

▎সর্বশেষ

ad