ব্রেকিং নিউজ
সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী রিজার্ভ চুরির মামলার খসড়া চার্জশিট: আতিউরসহ অভিযুক্ত ৬৪ জন সংসদের অধিবেশন শুরু শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড কানাডায় মুখোমুখি ঘানা ও পানামা বিশ্ব সংবাদ ইরান চুক্তিতে বিশ্ববাজারে উচ্ছ্বাস: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী ‘সুগন্ধি আসছে’ সন্দেহে মৃত্যুর ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা

মালয়েশিয়া সফরে যাচ্ছেন নাহিদ ইসলাম

Ayesha Siddika | আপডেট: ২১ আগস্ট ২০২৫ - ০৮:৫০:৪৩ পিএম

ডেস্ক নিউজ : বৃহস্পতিবার (২১ আগস্ট) দলটির যুগ্ম সদস্য সচিব ও সেলের মিডিয়া সম্পাদক মুশফিক উস সালেহীন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল শুক্রবার (২২ আগস্ট) নাহিদ মালয়েশিয়া যাবেন এবং রোববার পর্যন্ত তিনি সেখানে অবস্থান করবেন। তিন দিনের সফরে এনসিপি আহ্বায়ক প্রবাসী বাংলাদেশি, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক, মানবাধিকারকর্মী এবং বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় ও নৈশভোজে অংশ নেবেন।
এছাড়া, বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়ার কর্মকর্তাদের সঙ্গেও তার সৌজন্য সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে। সফরের অংশ হিসেবে একটি পাবলিক ইভেন্টে যোগ দেবেন নাহিদ। যেখানে মালয়েশিয়া প্রবাসী রাজনৈতিক নেতা, জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী, শিক্ষার্থী ও প্রবাসী জনসাধারণের সঙ্গে মতবিনিময় করবেন।

গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাষ্ট্রগঠনে প্রবাসীদেরকে কীভাবে আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করা যায় এবং জুলাইয়ের গণঅভ্যুত্থানে প্রবাসীদের অভিজ্ঞতা নিয়ে আলোচনা করবেন নাহিদ ইসলাম। আগামী ২৫ আগস্ট তার দেশের ফেরার কথা রয়েছে।

 

 

আয়শা/২১ আগস্ট ২০২৫/রাত ৮:৫০

▎সর্বশেষ

ad