ব্রেকিং নিউজ
সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী রিজার্ভ চুরির মামলার খসড়া চার্জশিট: আতিউরসহ অভিযুক্ত ৬৪ জন সংসদের অধিবেশন শুরু শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড কানাডায় মুখোমুখি ঘানা ও পানামা বিশ্ব সংবাদ ইরান চুক্তিতে বিশ্ববাজারে উচ্ছ্বাস: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী ‘সুগন্ধি আসছে’ সন্দেহে মৃত্যুর ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা

রাগবির ধাঁচে ক্রিকেটারদের এবার নেওয়া হবে ‘ব্রঙ্কো’ টেস্ট!

Ayesha Siddika | আপডেট: ২১ আগস্ট ২০২৫ - ০৭:১৯:০৬ পিএম

স্পোর্টস ডেস্ক : সদ্য সমাপ্ত ইংল্যান্ড সফরে ভারতের ফাস্ট বোলারদের ফিটনেসে খুশি হতে পারেননি কোচরা। ফিটনেসের উন্নতির লক্ষ্যে এবার ক্রিকেটারদের রাগবির ধাঁচে ‘ব্রঙ্কো’ টেস্ট নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। ভারতের স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ আদ্রিয়ান লে রু চান, ফাস্ট বোলাররা জিমে সময় কাটানোর চেয়ে মাঠে গিয়ে বেশি ‍সময় দৌড়োদৌড়ি করুক। আর তাই কোচ গৌতম গম্ভীরের সঙ্গে মিলে যৌথভাবে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

‘ব্রঙ্কো’ পরীক্ষায় প্রথমে ২০ মিটার দৌড়ে আবার স্টার্টিং পয়েন্টে ফিরে আসতে হয়। এরপর ৪০ মিটার দৌড়ে ফিরতে হয়। তারপর ৬০ মিটার দৌড়ে ফিরতে হয়। এই পুরো প্রক্রিয়া হলো একটা সেট। এভাবে একবারে ৫টা সেট করতে হয়। ৫টা সেট সম্পূর্ণ করতে একজন ক্রীড়াবিদকে ১,২০০ মিটার দৌড়তে হয়। ভারতীয় ক্রিকেটারদের বলা হয়েছে পাঁচ মিনিটের মধ্যে ৫টা টেস্ট সম্পূর্ণ করতে।

জানা গেছে, বার্ষিক চুক্তিতে থাকা একাধিক ক্রিকেটার এরই মধ্যে ব্রঙ্কো টেস্ট দিয়েছেন। সম্প্রতি দেখা গেছে, ভারতের ফাস্ট বোলাররা সেভাবে দৌড়চ্ছেন না। বরং অনেক সময় কাটাচ্ছেন জিমে। তাদের দৌড় আরও বাড়াতে বলে দেওয়া হয়েছে।

 

 

আয়শা/২১ আগস্ট ২০২৫/সন্ধ্যা ৭:১৪

▎সর্বশেষ

ad