ব্রেকিং নিউজ
সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী রিজার্ভ চুরির মামলার খসড়া চার্জশিট: আতিউরসহ অভিযুক্ত ৬৪ জন সংসদের অধিবেশন শুরু শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড কানাডায় মুখোমুখি ঘানা ও পানামা বিশ্ব সংবাদ ইরান চুক্তিতে বিশ্ববাজারে উচ্ছ্বাস: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী ‘সুগন্ধি আসছে’ সন্দেহে মৃত্যুর ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা

এবার কোথায় বসবেন তারা..

Mohon | আপডেট: ২১ আগস্ট ২০২৫ - ০২:২৮:৪৪ পিএম

 নিউজ ডেক্সঃ  যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের রাষ্ট্রপ্রধানদের মধ্যে একটি সম্ভাব্য ত্রিপক্ষীয় বৈঠক আয়োজনের পরিকল্পনা চলছে। শান্তি আলোচনার বৈঠকের স্থান হিসেবে মস্কো, জেনেভা ও বুদাপেস্টের নাম আলোচনায় এসেছে। মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো জানিয়েছে, আলোচনার স্থান হিসেবে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট সবচেয়ে এগিয়ে রয়েছে।

গোপন সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সিক্রেট সার্ভিস একাধিক স্থানের নিরাপত্তা পরিদর্শন করছে, যেখানে বুদাপেস্টকে প্রধান প্রার্থী হিসেবে ধরা হচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করে এ বিষয়ে আলোচনা শুরু করেছেন। যদিও পুতিন বৈঠকের স্থান হিসেবে মস্কোকে বেশি উপযোগী বলেছেন।অন্যদিকে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ প্রস্তাব দিয়েছেন জেনেভার। এমনকি শহর কর্তৃপক্ষ জানায়, আলোচনার স্থান হিসেবে জেনেভা নির্বাচিত হলে পুতিনকে বিদ্যমান যুদ্ধাপরাধের গ্রেপ্তারি পরোয়ানা থেকে ‘ইমিউনিটি’ (সুরক্ষা) দেওয়া হবে।

 

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক টি ভি/রাজ/২১ আগস্ট ২০২৫/দুপুরঃ ০২.১০

▎সর্বশেষ

ad