ব্রেকিং নিউজ
সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী রিজার্ভ চুরির মামলার খসড়া চার্জশিট: আতিউরসহ অভিযুক্ত ৬৪ জন সংসদের অধিবেশন শুরু শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড কানাডায় মুখোমুখি ঘানা ও পানামা বিশ্ব সংবাদ ইরান চুক্তিতে বিশ্ববাজারে উচ্ছ্বাস: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী ‘সুগন্ধি আসছে’ সন্দেহে মৃত্যুর ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা

জর্জিনাকে রোনালদোর দেওয়া আংটিটি ‘প্রপোজাল রিং’ নয়!

Anima Rakhi | আপডেট: ২১ আগস্ট ২০২৫ - ০২:৪১:০৪ পিএম

ডেস্ক নিউজ : দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক শেষে অবশেষে বিয়ের প্রস্তাব দিয়েছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। প্রেমিকা জর্জিনা রদ্রিগেজ সম্প্রতি ইনস্টাগ্রামে আংটির ছবি শেয়ার করে ঘোষণা দেন এনগেজমেন্টের। তবে এই আলোচিত আংটি নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক।

ইনস্টাগ্রামে জর্জিনা একটি ওভাল আকৃতির হীরার আংটির ছবি দিয়ে ক্যাপশনে লেখেন, “হ্যাঁ, আমি রাজি। শুধু এই জীবনে নয়, আমার সব জীবনে।” কিন্তু এই আংটিটিকে অনেকেই বাগদানের রিং মনে করলেও, স্পেনের গয়নাবিশেষজ্ঞ হুয়ানা গার্সিয়া একে ‘প্রপোজাল রিং’ নয় বলে দাবি করেছেন। তার মতে, এটি আসলে একটি ককটেল রিং।

তাহলে ককটেল রিং কী?
বিশেষজ্ঞদের মতে, ককটেল রিং সাধারণত বড় আকারের, চোখ ধাঁধানো ডিজাইনের হয়ে থাকে যার মূল উদ্দেশ্য নজর কাড়া। এটি সাধারণত ডান হাতে পরা হয়, যাতে তা বিয়ের আংটি থেকে আলাদা বোঝা যায়। তবে জর্জিনা এই আংটি পরেছেন বাঁ হাতে, যা সাধারণত বাগদানের আংটির জন্য বরাদ্দ।

ইতালিয়ান সংবাদমাধ্যম করিয়ের ডেলো স্পোর্টকে দেওয়া এক সাক্ষাৎকারে হুয়ানা গার্সিয়া বলেন, “রোনালদোর উপহার দেওয়া আংটিটি বাগদানের রিং হওয়ার প্রয়োজনীয় শর্ত পূরণ করেনি। সহজভাবে বললে, এটি বাগদানের আংটির মতো নয়।”

জুয়েলারি বিশেষজ্ঞদের মতে, আংটিতে থাকা হীরাটি ওভাল শেপের এবং ওজন ২৫ থেকে ৩০ ক্যারেটের মধ্যে হতে পারে। যুক্তরাষ্ট্রের জুয়েলারি বিশেষজ্ঞ ব্রিওনি রেমন্ড বলেন, ছবির ভিত্তিতে সঠিক ওজন নির্ধারণ কঠিন হলেও আংটির কেন্দ্রীয় হীরাটি ১৫ ক্যারেটের বেশি হবে।

যদিও আংটির দাম নিয়ে আনুষ্ঠানিক কিছু জানা যায়নি, তবে এ ধরনের হীরার রিংয়ের বাজারমূল্য কয়েক মিলিয়ন ডলার হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কুইকটিভি/অনিমা/২১ আগস্ট ২০২৫/দুপুর ২:৪০

▎সর্বশেষ

ad