ব্রেকিং নিউজ
সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী রিজার্ভ চুরির মামলার খসড়া চার্জশিট: আতিউরসহ অভিযুক্ত ৬৪ জন সংসদের অধিবেশন শুরু শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড কানাডায় মুখোমুখি ঘানা ও পানামা বিশ্ব সংবাদ ইরান চুক্তিতে বিশ্ববাজারে উচ্ছ্বাস: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী ‘সুগন্ধি আসছে’ সন্দেহে মৃত্যুর ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা

বাবরকে দলের বাইরে রাখার পক্ষে নন আফ্রিদি

Ayesha Siddika | আপডেট: ০৭ আগস্ট ২০২৫ - ১১:৫৭:৪১ পিএম

স্পোর্টস ডেস্ক : জাতীয় দলের হয়ে বাবর শেষবার টি-২০ খেলেছিলেন গত বছরের ১৪ ডিসেম্বর। প্রোটিয়াদের বিপক্ষে ওই ম্যাচ শেষে পাকিস্তান আরও ১৪টি টি-২০ খেলেছে। এই ১৪ ম্যাচে বাবর খেলবেন তো দূরের কথা, স্কোয়াডেও ডাক পাননি। দলটির সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি এই সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না।

আফ্রিদির অভিযোগ, বাবরের জায়গায় যারা খেলছেন, তাদেরও স্ট্রাইকরেটও ভালো নয়। তাই বাবরকে বাদ দেওয়া উচিত হয়নি। আফ্রিদি বলেন, ‘যদি স্ট্রাইকরেট উদ্বেগের বিষয় হয়, তবে আমি বিশ্বাস করি নতুনদের আরও ভালো খেলা উচিত। বাবরেরও তাদের মতোই স্ট্রাইকরেট।’

বাবর আজমের টি-২০ স্ট্রাইকরেট ১২৯.২৩। তিনি যখন থেকে খেলছেন না, তখন থেকে ব্যাটারদের মধ্যে আগা সালমান ও ফখর জামানের স্ট্রাইকরেট আরও কম। ১২৪.৫২ স্ট্রাইকরেটে আগা সালমান ৩৩০ ও ১১৩.৪৮ স্ট্রাইকরেটে ফখর ১০১ রান করেছেন। ফখরের সার্বিক টি-২০ স্ট্রাইক বাবরের চেয়ে একটু বেশি—১৩১.৭৮। সালমান টি-টোয়েন্টিতে ব্যাট করেন ১১৫.৮৬ স্ট্রাইকরেটে।

আফ্রিদি বলেন, ‘বাবর নির্ভরযোগ্য ব্যাটার। যখনই সে ক্রিজে নামে, রান করবে বলে প্রত্যাশা থাকে। তাকে বাদ দেওয়ার জ্ঞান মাথায় ঢুকছে না। সে অন্যদের মতো স্ট্রাইকরেটেই খেলছে।’

 

 

কিউটিভি/আয়শা/৭ আগস্ট ২০২৫/রাত ১১:৫৫

▎সর্বশেষ

ad