ব্রেকিং নিউজ
সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী রিজার্ভ চুরির মামলার খসড়া চার্জশিট: আতিউরসহ অভিযুক্ত ৬৪ জন সংসদের অধিবেশন শুরু শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড কানাডায় মুখোমুখি ঘানা ও পানামা বিশ্ব সংবাদ ইরান চুক্তিতে বিশ্ববাজারে উচ্ছ্বাস: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী ‘সুগন্ধি আসছে’ সন্দেহে মৃত্যুর ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা

আগামী ১৫-২০ বছরও চেন্নাইয়ে থাকবেন ধোনি

Ayesha Siddika | আপডেট: ০৭ আগস্ট ২০২৫ - ০৬:০৪:২৩ পিএম

স্পোর্টস ডেস্ক : চেন্নাইয়ের হতাশাজনক মৌসুমের পাশাপাশি ধোনির পারফরম্যান্সও প্রশ্নের জন্ম দিয়েছে। ফলে তার সম্ভাব্য অবসরও ছিল মৌসুমের অন্যতম আলোচিত বিষয়। আগামী মৌসুমে চেন্নাইয়ের জার্সিতে ধোনিকে দেখা যাবে কি–না, তা নিয়ে এখন থেকেই কানাঘুষা চলছে। পরিষ্কার করে কিছু বলছেন না চেন্নাইকে পাঁচবার শিরোপা জেতানো এই অধিনায়কও। তবে, এবার জানিয়ে দিয়েছেন, খেলোয়াড় হিসেবে আর বেশিদিন না থাকলেও, চেন্নাইয়ের সঙ্গে তার সম্পর্ক চিরস্থায়ী।

ধোনি বলেন, ‘আমি আর চেন্নাই একসঙ্গে থাকছি। এমনকি আগামী ১৫-২০ বছরও (ভক্তদের উল্লাস)। যদিও আমি আশা করি তারা ভাববে না আমি ১৫-২০ বছর খেলবো!’ তিনি আরও বলেন, ‘এটা এক বা দুই বছরের ব্যাপার না। আমি সবসময়ই হলুদ জার্সিতে থাকব। খেলব কি–না সেটা সময়ের হাতে তোলা থাক, তবে এটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন।’

আইপিএল ক্যারিয়ারের প্রায় পুরোটাই চেন্নাইয়ের হয়ে খেলেছেন। জন্ম রাঁচিতে হলেও চেন্নাই–ই তার ঘর হয়ে উঠেছে। এই ফ্র্যাঞ্চাইজি তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ, সে কথা উল্লেখ করে ধোনি বলেন, ‘এই সম্পর্কটা সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে। এটা আমাকে মানুষ হিসেবেও উন্নত করেছে, ক্রিকেটার হিসেবেও। সিএসকে যেন হঠাৎ করেই জীবনে চলে এসেছিল। এটা চেন্নাইয়ের জন্য ভালো ছিল, আর এখন আমার জন্যও।’

সবশেষ পাঁচ মৌসুমে চেন্নাই দুবার শিরোপা জিতলেও বাকি তিনবারই প্লে-অফে উঠতে পারেনি। সবশেষ মৌসুমে তো সবার তলানিতে থেকে শেষ করেছে। দলের পারফরম্যান্সের অধঃপতন স্বীকার করেছেন তিনি, ‘হ্যাঁ, গত কয়েক বছর আমাদের ভালো কাটেনি। আমরা মান অনুযায়ী পারফর্ম করতে পারিনি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শিক্ষা কাজে লাগানো। হ্যাঁ, খারাপ একটা মৌসুম গেছে। কিন্তু কী ভুল হয়েছিল? গত মৌসুমেও এই প্রশ্নটাই আমাদের সামনে ছিল।’

আয়শা/৭ আগস্ট ২০২৫/বিকাল ৫:৪৪
▎সর্বশেষ

ad