ব্রেকিং নিউজ
সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী রিজার্ভ চুরির মামলার খসড়া চার্জশিট: আতিউরসহ অভিযুক্ত ৬৪ জন সংসদের অধিবেশন শুরু শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড কানাডায় মুখোমুখি ঘানা ও পানামা বিশ্ব সংবাদ ইরান চুক্তিতে বিশ্ববাজারে উচ্ছ্বাস: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী ‘সুগন্ধি আসছে’ সন্দেহে মৃত্যুর ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা

যে কারণে দুই উপদেষ্টাকে জানানো হলো অভিনন্দন

Ayesha Siddika | আপডেট: ০৭ আগস্ট ২০২৫ - ০৫:৫৫:০৭ পিএম

ডেস্ক নিউজ : সফলভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্কের বিষয়টি শেষ করার জন্য বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনকে অভিনন্দন জানিয়েছে উপদেষ্টা পরিষদ। একই সঙ্গে জুলাই বিপ্লবের এক বছরের সব অনুষ্ঠান সুষ্ঠুভাবে শেষ করার জন্য সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকীকে অভিনন্দন জানানো হয়। আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে তাদের শুভেচ্ছা জানানো হয়। পরিষদের বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, উপদেষ্টা পরিষদের বৈঠকে দুটি শুভেচ্ছা প্রস্তাব গ্রহণ করা হয়েছে। বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিনকে অভিনন্দন জানিয়েছে উপদেষ্টা পরিষদ। কারণ তিনি সফলভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক নিয়ে আলোচনার নেতৃত্ব দিয়েছেন। যুক্তরাষ্ট্র আমাদের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করেছে। সত্যিকার অর্থে আমাদের যারা প্রতিযোগী আছে, তাদের থেকে আমরা একই বা ভালো অবস্থানে আছি।

শফিকুল আলম বলেন, উপদেষ্টা পরিষদ সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে অভিনন্দন জানিয়েছে। তিনি জুলাইয়ের ৩৬ দিনের পুরো অনুষ্ঠানমালা নিজে দাঁড়িয়ে থেকে নেতৃত্ব দিয়েছেন। এটি একদম সুচারুভাবে সম্পন্ন হয়েছে। বিশেষ করে ৫ আগস্টের আয়োজনে লাখ লাখ জনতা উপস্থিত ছিল মানিক মিয়া এভিনিউতে।

 

 

আয়শা/৭ আগস্ট ২০২৫/বিকাল ৫:৫০

▎সর্বশেষ

ad