ব্রেকিং নিউজ
সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী রিজার্ভ চুরির মামলার খসড়া চার্জশিট: আতিউরসহ অভিযুক্ত ৬৪ জন সংসদের অধিবেশন শুরু শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড কানাডায় মুখোমুখি ঘানা ও পানামা বিশ্ব সংবাদ ইরান চুক্তিতে বিশ্ববাজারে উচ্ছ্বাস: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী ‘সুগন্ধি আসছে’ সন্দেহে মৃত্যুর ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা

রেকর্ড গড়ল বাংলাদেশ, চলে এলো ইতিহাস-সেরা র‍্যাংকিংয়ের খুব কাছে

Ayesha Siddika | আপডেট: ০৭ আগস্ট ২০২৫ - ০৫:৪৮:৩৮ পিএম

স্পোর্টস ডেস্ক : ঐতিহাসিক এক অর্জনের খুব কাছাকাছি চলে এসেছে বাংলাদেশ। নিজেদের সেরা র‍্যাংকিং থেকে দলের দূরত্বটা এখন মোটে ৩ ধাপের। ফিফা প্রকাশিত সবশেষ র‍্যাংকিংয়ে এ খবর পেল বাংলাদেশ নারী ফুটবল দল। 

রেকর্ডটা তাতেই গড়া হয়ে গেছে। নিজেদের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে বড় লাফটা এবারই দিল বাংলাদেশ নারী ফুটবল দল। এর আগে নিজেদের সবচেয়ে বড় লাফ এসেছিল ২০১৭ সালে, সেবারের মার্চের হালনাগাদে ১১ ধাপ এগিয়েছিল বাংলাদেশ। তবে এবার লাফ সেসব ছাড়িয়ে গেল। এবারের র‍্যাংকিং হালনাগাদেও বাংলাদেশের চেয়ে বড় লাফ দেয়নি আর কোনো দল।

সবশেষ হালনাগাদে বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল ১০৯৯.৩৬। এবারের হালনাগাদে তা বেড়ে হয়ে গেছে ১১৭৯.৮৭। এমন বড় অর্জনের পেছনে আছে বাংলাদেশ দলের এশিয়ান কাপ বাছাই পর্বের পারফরম্যান্স

মিয়ানমারে অনুষ্ঠিত এই বাছাই পর্বে বাংলাদেশ টানা তিন ম্যাচে হারিয়েছে বাহরাইন, মিয়ানমার ও তাজিকিস্তানকে। যার ফলে এশিয়ান কাপে প্রথমবারের মতো জায়গা করে দিয়েছে বাংলাদেশকে। দলের সামনে চলে এসেছে বিশ্বকাপের হাতছানিও।

এরপর এলো এই র‍্যাংকিং হালনাগাদের খবর। তবে ইতিহাস গড়তে হলে বাংলাদেশকে এগোতে হবে আরও ৫ ধাপ। বাংলাদেশ নিজেদের ইতিহাসে দুবার ১০০তম অবস্থানে উঠেছে। প্রথমবার ২০১৩ সালে, দ্বিতীয়বার ২০১৭ সালে। 

সে জায়গায় যেতে হলে অবশ্য বাংলাদেশকে বেশ কাঠখড় পোড়াতে হবে। ৯৯তম স্থানে থাকা ডমিনিকান রিপাবলিকের নামের পাশে আছে ১২০১.০৫ পয়েন্ট। বাংলাদেশকে সেখানে যেতে হলে অর্জন করতে হবে আরও ২৩ পয়েন্ট।

এই র‍্যাংকিং হালনাগাদের পর ফিফার পরবর্তী র‍্যাংকিং প্রকাশিত হবে ১১ ডিসেম্বর ২০২৫। তার আগে এই ২৩টি রেটিং পয়েন্ট অর্জন করতে পারে কি না বাংলাদেশ, সেটাই এখন দেখার বিষয়।

 

 

আয়শা/৭ আগস্ট ২০২৫/বিকাল ৫:৪৪

▎সর্বশেষ

ad