ব্রেকিং নিউজ
সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী রিজার্ভ চুরির মামলার খসড়া চার্জশিট: আতিউরসহ অভিযুক্ত ৬৪ জন সংসদের অধিবেশন শুরু শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড কানাডায় মুখোমুখি ঘানা ও পানামা বিশ্ব সংবাদ ইরান চুক্তিতে বিশ্ববাজারে উচ্ছ্বাস: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী ‘সুগন্ধি আসছে’ সন্দেহে মৃত্যুর ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা

এবার প্রশিক্ষণরত যুদ্ধবিমান বিধ্বস্ত হলো জাপানে..

Mohon | আপডেট: ০৭ আগস্ট ২০২৫ - ০৪:১০:১৩ পিএম

নিউজ ডেক্সঃ  জাপানের পূর্বাঞ্চলীয় ইবারাকি উপকূলে প্রশিক্ষণরত একটি এফ-২ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকের প্রতিবেদনে এ খবর জানানো হয়। দেশটির বিমান আত্মরক্ষাবাহিনীর বরাতে জানা গেছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে এই ঘটনা ঘটে।

এনএইচকে জানিয়েছে, বিধ্বস্ত হওয়া যুদ্ধবিমানটিতে একজন পাইলট ছিলেন, যিনি বিমান বিধ্বস্ত হওয়ার সময় নিরাপদে বেরিয়ে যান এবং তাকে উদ্ধার করা হয়েছে।

দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে বিমান আত্মরক্ষাবাহিনী। প্রসঙ্গত, আফ্রিকার দেশ ঘানায় বুধবার (৬ আগস্ট) একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই মন্ত্রীসহ হেলিকপ্টারে থাকা সব আরোহী নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনাতেও একটি এয়ারি অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে সব আরোহী প্রাণ হারিয়েছেন গতকাল।

অনলাইন নিউজ ডেক্সঃ

কুইক টি ভি/রাজ/০৭ আগস্ট ২০২৫/বিকালঃ ৪.১০

▎সর্বশেষ

ad